1
00:00:00,001 --> 00:00:20,000
<small>Bangla Subtitle Created By</small>
<font color="#FF0000">:.:.:   AKASH BASAK   :.:.:</font>

2
00:00:24,441 --> 00:00:25,859
বড্ড বেশি ব্যথা করছে?

3
00:00:27,069 --> 00:00:28,487
শুধু কিছুটা জ্বলছে।

4
00:00:34,993 --> 00:00:36,578
সময় হয়েছে।

5
00:01:34,428 --> 00:01:35,512
কিচ্ছু না।

6
00:01:36,722 --> 00:01:39,558
- কিচ্ছু না!
- বাবা। বাবা।

7
00:01:39,641 --> 00:01:41,935
- আমি দেখতে পাচ্ছি না।
- সমস্যা নেই। শান্ত হও।

8
00:01:42,019 --> 00:01:44,521
- ওলোম্যান, এতে কাজ হয়নি।
- বাবা, প্লিজ।

9
00:01:44,605 --> 00:01:48,817
আমরা এটা আবারো করবো।
আবারো একই পদ্ধতিতে চেষ্টা করো।

10
00:01:48,901 --> 00:01:51,236
আমি দুঃখিত।
এরচেয়ে বেশি কিছু করা সম্ভব নয়।

11
00:01:51,320 --> 00:01:53,864
ভুল বলছো! নিশ্চয় কোনো উপায় আছে।

12
00:01:54,531 --> 00:01:55,616
- ওলোম্যান।
- বাবা।

13
00:01:55,699 --> 00:01:58,535
তুই অধ্যয়ন চালিয়ে যা।
সব মেডিকেল বই, সবকিছুই।

14
00:01:58,619 --> 00:01:59,828
ওখানেই উওর পাবি।

15
00:01:59,912 --> 00:02:02,206
বাবা, আমি সব বই পড়েছি। 

16
00:02:02,289 --> 00:02:05,667
এবং সেগুলো বলছে, তোমার কর্নিয়া ড্যামেজ 
হয়েছে, যা মেরামতের কোনো উপায় নেই।

17
00:02:06,376 --> 00:02:08,336
তুই ঠিকভাবে খুঁজছিস না!

18
00:02:09,963 --> 00:02:12,007
আমি অন্ধ হবো না।

19
00:02:13,509 --> 00:02:14,760
শুনছিস?

20
00:02:16,094 --> 00:02:17,804
আমি অন্ধ হবো না!

21
00:02:21,000 --> 00:02:22,000
<font color="#25d2ff"><big>S</big>

22
00:02:22,000 --> 00:02:23,000
<font color="#25d2ff"><big>Se</big>

23
00:02:23,000 --> 00:02:24,000
<font color="#25d2ff"><big>See</big>

24
00:02:24,000 --> 00:02:25,000
<font color="#25d2ff"><big>See:

25
00:02:25,000 --> 00:02:26,000
<font color="#25d2ff"><big>See: S

26
00:02:26,000 --> 00:02:27,000
<font color="#25d2ff"><big>See: Se

27
00:02:27,000 --> 00:02:28,000
<font color="#25d2ff"><big>See: Sea

28
00:02:28,000 --> 00:02:29,000
<font color="#25d2ff"><big>See: Seas

29
00:02:29,000 --> 00:02:30,000
<font color="#25d2ff"><big>See: Seaso

30
00:02:30,000 --> 00:02:31,000
<font color="#25d2ff"><big>See: Season

31
00:02:31,000 --> 00:02:32,000
<font color="#25d2ff"><big>See: Season-

32
00:02:32,000 --> 00:02:33,000
<font color="#25d2ff"><big>See: Season-0

33
00:02:33,000 --> 00:02:34,000
<font color="#25d2ff"><big>See: Season-02

34
00:02:34,000 --> 00:02:35,000
<font color="#25d2ff"><big>See: Season-02:

35
00:02:35,000 --> 00:02:36,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[

36
00:02:36,000 --> 00:02:37,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[E

37
00:02:37,000 --> 00:02:38,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[Ep

38
00:02:38,000 --> 00:02:39,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[Epi

39
00:02:39,000 --> 00:02:40,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[Epis

40
00:02:40,000 --> 00:02:41,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[Episo

41
00:02:41,000 --> 00:02:42,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[Episod

42
00:02:42,000 --> 00:02:43,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[Episode

43
00:02:43,000 --> 00:02:44,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[Episode-

44
00:02:44,000 --> 00:02:45,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[Episode-0

45
00:02:45,000 --> 00:02:46,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[Episode-02

46
00:02:46,000 --> 00:02:47,000
<font color="#25d2ff"><big>See: Season-02:[Episode-02]

47
00:02:47,000 --> 00:02:48,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]

48
00:02:48,000 --> 00:02:49,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভা</small></u>

49
00:02:49,000 --> 00:02:50,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভাবা</small></u>

50
00:02:50,000 --> 00:02:51,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভাবানু</small></u>

51
00:02:51,000 --> 00:02:52,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভাবানুবা</small></u>

52
00:02:52,000 --> 00:02:53,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভাবানুবাদে</small></u>

53
00:02:53,000 --> 00:02:54,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>

54
00:02:54,000 --> 00:02:55,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আ</font>

55
00:02:55,000 --> 00:02:56,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আকা</font>

56
00:02:56,000 --> 00:02:57,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আকাশ</font>

57
00:02:57,000 --> 00:02:58,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আকাশ ব</font>

58
00:02:58,000 --> 00:02:59,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আকাশ বসা</font>

59
00:02:59,000 --> 00:03:40,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-02]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আকাশ বসাক</font>

60
00:04:20,886 --> 00:04:21,887
কী?

61
00:04:28,310 --> 00:04:29,311
কী?

62
00:04:47,955 --> 00:04:49,206
উল্টোপাল্টা কিছু ভেবো না।

63
00:05:12,521 --> 00:05:14,147
লেফটেন্যান্ট কমান্ডার রেন।

64
00:05:14,231 --> 00:05:15,524
জি, লেফটেন্যান্ট। 

65
00:05:16,233 --> 00:05:17,651
গেট খোলো!

66
00:05:17,734 --> 00:05:18,902
জি, স্যার!

67
00:06:06,867 --> 00:06:08,785
আর এভাবে…

68
00:06:09,369 --> 00:06:14,875
মহান ট্রিভানটিয়ান, টলিভার,
আহত কিন্তু মরেনি…

69
00:06:17,044 --> 00:06:22,216
কোনোভাবে নিজের ক্লান্ত পা ঘোড়ার 
উপর তুলে সওয়ারি শুরু করলো।

70
00:06:25,135 --> 00:06:27,971
যদিও বজ্রপাত এবং বৃষ্টির ফলে...

71
00:06:28,055 --> 00:06:30,098
তার ইন্দ্রিয়শক্তি লোপ পেয়েছিল,

72
00:06:30,182 --> 00:06:34,937
সে তার ক্লান্ত লোকেদের প্লেইনসের 
লম্বা ঘাসের মধ্য দিয়ে…

73
00:06:36,480 --> 00:06:38,065
গ্যানাইটের দূর্গে নিয়ে গেলো।

74
00:06:38,941 --> 00:06:43,153
তার নেতৃত্বাধীন, ২০ জন ট্রিভানটিয়ান সৈনিক…

75
00:06:43,695 --> 00:06:46,240
গ্যানাইটে'র বড়ো দলকে 
খাড়িতেই আটকে রেখেছিল…

76
00:06:47,324 --> 00:06:48,450
গোটা রাতটাই...

77
00:06:48,909 --> 00:06:53,830
এবং সকালে যতক্ষণ না পর্যন্ত ব্যাটেলিয়ন 
এসে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়।

78
00:07:11,932 --> 00:07:13,475
আমাকে কোথায় নিয়ে যাচ্ছো?

79
00:07:14,184 --> 00:07:15,227
দেখতে পাবে।

80
00:08:56,870 --> 00:08:59,289
আমি কখনোই এতটা উঁচুতে উঠিনি।

81
00:08:59,373 --> 00:09:00,374
তাই?

82
00:09:01,917 --> 00:09:04,586
আমি ছোটো থাকতে,
এই সবগুলো টাওয়ারেই আরোহণ করতাম।

83
00:09:07,297 --> 00:09:09,758
দৃষ্টি থাকায়, আমি শুধু 
এগুলোকেই নিরাপদ মনে করতাম।

84
00:09:10,926 --> 00:09:13,804
হয়তো এমন জায়গায় যেতে পছন্দ করতাম,
যেখানে আর কারো আসার কোনো সম্ভাবনা নেই।

85
00:09:14,555 --> 00:09:16,139
আর এভাবেই আমি এই জায়গাটা খুঁজে পেয়েছি।

86
00:09:18,725 --> 00:09:20,686
তারপর থেকেই এটার যত্ন নিচ্ছি।

87
00:09:29,945 --> 00:09:32,155
মানুষ আগে দৃষ্টিশক্তির উৎযাপন করতো।

88
00:09:32,948 --> 00:09:37,870
আমরা শিল্প বানাই শুধু শোনা, 
অনুভব বা ঘ্রাণ নেয়ার জন্য।

89
00:09:40,038 --> 00:09:42,332
তাদের পৃথিবীর সবকিছু 
দেখার জন্যই সৃষ্টি করা হয়েছিল।

90
00:09:45,794 --> 00:09:48,172
- এমনকি মানুষও।
- কী?

91
00:09:50,549 --> 00:09:52,509
আমাদেরও দেখার জন্য সৃষ্টি করা হয়েছে।

92
00:10:25,584 --> 00:10:27,377
এটা আমার সবচেয়ে প্রিয় ছিল।

93
00:10:31,423 --> 00:10:34,551
এই ছবির মেয়েটার 
সম্পর্কে আমি গল্প বানাতাম।

94
00:10:39,014 --> 00:10:40,557
তার নাম দিয়েছিলাম গুয়েনডোলিন।

95
00:10:44,353 --> 00:10:45,812
ওর নাম এলিস।

96
00:10:49,066 --> 00:10:50,275
তুমি পড়তে জানো।

97
00:11:02,412 --> 00:11:04,790
বইটার নাম 'এলিস ইন ওন্ডারল্যান্ড।

98
00:11:10,921 --> 00:11:15,384
"এলিস তার বোনের সাথে নদীর 
তীরে অলস বসে থাকতে থাকতে...

99
00:11:16,051 --> 00:11:17,845
বিরক্ত হওয়া শুরু করেছিল।"

100
00:11:18,470 --> 00:11:21,723
"এক বা দু'বার সে তার 
বোনের বইয়ে উঁকি মেরে দেখতো,

101
00:11:21,807 --> 00:11:24,434
কিন্তু সেখানে কোনো 
ছবি বা লেখা কিচ্ছু ছিল না।"

102
00:11:24,518 --> 00:11:25,686
না!

103
00:11:26,687 --> 00:11:29,606
"'তাহলে এই বইয়ের কাজটা কী,'
ভাবলো এলিস,

104
00:11:30,732 --> 00:11:33,277
'যদি সেখানে চিত্র বা লেখা না থাকে?'"

105
00:11:34,820 --> 00:11:36,071
থাম।

106
00:11:42,911 --> 00:11:48,000
বড় ভাই, তুই বেশ ভালোভাবেই সহ্য করছিস।

107
00:11:59,386 --> 00:12:02,764
আমার পিঠে তুই যে দাগগুলো দিয়েছিলি
তার তুলনায় তোর এগুলো কিছুই না।

108
00:12:08,937 --> 00:12:10,772
তুই হানিওয়ার সাথে কী করেছিস?

109
00:12:11,732 --> 00:12:12,941
হানিওয়া?

110
00:12:15,027 --> 00:12:17,070
এখনো মেয়েকে নিয়ে ভয় করছিস।

111
00:12:24,870 --> 00:12:26,830
ভয় কষ্টের চেয়েও খারাপ, তাই না?

112
00:12:31,293 --> 00:12:33,337
ছোট থাকতে আমার ক্ষেত্রেও সেটা এরকমই ছিল।

113
00:12:36,048 --> 00:12:38,217
তুই আমার ভেতরে যে 
নির্যাতনের কষ্টটা ঢুকিয়েছিলি,

114
00:12:39,343 --> 00:12:44,389
সেটার থেকে আগামীতে কী 
আসতে চলেছে সেটার ভয় বা,

115
00:12:45,474 --> 00:12:47,392
তোর আসার ভয় বহুগুণে বেশি ছিল।

116
00:12:49,645 --> 00:12:51,813
আর তোকে কথা দিচ্ছি,

117
00:12:51,897 --> 00:12:56,568
প্রতিটা রাতেই হানিওয়া আমার মতো 
সেই একই ভয়টা অনুভব করবে।

118
00:13:02,241 --> 00:13:04,701
ইডো, প্লিজ ওকে যেতে দে।

119
00:13:05,786 --> 00:13:07,621
তুই আমার ভাই ছিলি।

120
00:13:07,704 --> 00:13:10,207
আমি এখনো তোর ভাই। আমি দুঃখিত।

121
00:13:10,290 --> 00:13:12,376
আমার তোকে রক্ষা করা উচিত ছিল।
কিন্তু আমাকে বাধ্য করা হয়েছিল--

122
00:13:12,459 --> 00:13:17,130
অনুশোচনাবোধ সম্পর্কে 
তোর কনো ধারণাই নেই। এখনো নেই।

123
00:13:17,965 --> 00:13:19,550
কিন্তু জেনে যাবি।

124
00:13:20,342 --> 00:13:22,302
কারণ আমি তোকে এখানে রেখে…

125
00:13:23,512 --> 00:13:26,557
আমাকে যেভাবে প্রতিরাতে চাবুকাঘাত করতিস,
তোকেও সেভাবেই চাবুকাঘাত করতে থাকবো।

126
00:13:27,349 --> 00:13:28,684
আর কয়েক বছর পর,

127
00:13:29,601 --> 00:13:31,687
যখন অবশেষে তোকে
হত্যা করার সিদ্ধান্ত নেবো,

128
00:13:33,814 --> 00:13:36,108
তুই কৃতজ্ঞতায় কেঁদে ফেলবি।

129
00:13:37,734 --> 00:13:39,236
দেখিস, অজ্ঞান যেন না হয়।

130
00:13:39,319 --> 00:13:41,363
- ইডো।
- আমি চাই সে যেন প্রত্যেকটা চাবুকাঘাতই অনুভব করে।

131
00:13:41,446 --> 00:13:44,283
না। ইডো, শুধু ওকে ছেড়ে দে।

132
00:13:45,200 --> 00:13:48,120
ইডো। ইডো!

133
00:13:49,705 --> 00:13:50,706
ইডো!

134
00:13:52,624 --> 00:13:55,294
ইডো, না! ওকে যেতে দে!

135
00:13:55,961 --> 00:13:57,421
ইডো!

136
00:14:19,985 --> 00:14:20,986
টাক।

137
00:14:22,988 --> 00:14:25,532
আমরা এখানে শুধুমাত্র মূত্রত্যাগ এবং 
ক্যান্টিন ভরে নেয়া অব্ধি অবস্থান করবো।

138
00:14:25,616 --> 00:14:26,617
জি, স্যার।

139
00:14:30,913 --> 00:14:32,497
আমি হাত-মুখ ধুতে চাই।

140
00:14:33,665 --> 00:14:35,334
আমি চাই না তুমি আমার 
লোকেদের আশপাশে যাও।

141
00:14:35,918 --> 00:14:37,628
তারা ক্লান্ত এবং ক্ষুধার্ত,

142
00:14:38,295 --> 00:14:41,673
আর উইচ তো তারা 
এমনিতেই একদমই পছন্দ করে না।

143
00:14:41,757 --> 00:14:42,758
আসো।

144
00:14:48,972 --> 00:14:51,391
তুমি এর আগে কতগুলো 
উইচের সাথে কথা বলেছো?

145
00:14:52,059 --> 00:14:53,519
তুমিই প্রথম।

146
00:14:54,686 --> 00:14:58,273
যদি আমিই প্রথম হই, তাহলে 
কীভাবে জানলে আমরা ভয়ঙ্কর কিছু?

147
00:14:58,357 --> 00:15:02,986
তোমাদের মতো লোকেরা আগেই একবার 
মেশিন আর বিষ দিয়ে পৃথিবীটা ধ্বংস করেছিল।

148
00:15:03,070 --> 00:15:05,239
তোমার প্রজাতি লাখো 
মানুষের মৃত্যুর জন্য দায়ী।

149
00:15:05,322 --> 00:15:07,699
আর তুমি হাজারো মৃত্যুর জন্য।

150
00:15:09,368 --> 00:15:11,328
তোমরা আলকেনীদের বিলুপ্ত করেছো…

151
00:15:12,955 --> 00:15:15,541
আমার জাতিকে, একদম 
পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছো। 

152
00:15:15,624 --> 00:15:18,544
তারা উইচদের আশ্রয় দেয়ার শাস্তি সম্পর্কে জানতো।
এটাই রাজ্যের আইন।

153
00:15:18,627 --> 00:15:21,588
তোমরা বাচ্চাদের হত্যা করেছো, শিশুদেরও।

154
00:15:22,548 --> 00:15:23,757
আমি সেখানে ছিলাম না।

155
00:15:23,841 --> 00:15:25,843
আর থাকলেই বা কী করতে?

156
00:15:28,929 --> 00:15:30,681
আমি উইচ।

157
00:15:30,764 --> 00:15:33,433
বলো কে বেশি খুন করেছে? তুমি না আমি?

158
00:15:46,280 --> 00:15:47,573
মহামান্য রাণী,

159
00:15:47,656 --> 00:15:51,952
আপনার সামনে হাজির করেছি পেনসা'র শ্রেষ্ঠ 
জ্ঞানী ব্যক্তিদের, আপনার রাজ্যের কাউন্সিল।

160
00:15:53,120 --> 00:15:54,705
আমার কীসের কাউন্সিল?

161
00:15:55,873 --> 00:15:58,625
রাজ্যের কাউন্সিল, মহামান্য রাণী। 

162
00:15:58,709 --> 00:16:02,129
আপনাকে পরামর্শ দিতে,
আদেশের আঞ্জাম দিতে।

163
00:16:02,212 --> 00:16:07,509
আমরা এখানে রাজ্যের কাউন্সিলের জন্য 
জমায়েত হইনি, হয়েছি যুদ্ধের কাউন্সিলের জন্য।

164
00:16:08,635 --> 00:16:13,015
মহিমাবতী, নিয়ম অনুযায়ী 
যুদ্ধের কাউন্সিল তখনই গঠিত হবে,

165
00:16:13,098 --> 00:16:15,392
যখন অফিশিয়ালভাবে যুদ্ধের ঘোষণা আসবে।

166
00:16:15,475 --> 00:16:18,604
দেখো, কে আমাকে নিয়ম শেখাচ্ছে।

167
00:16:18,687 --> 00:16:21,315
যুদ্ধ আমাদের ওপর ঘোষণা করা হয়েছিল।

168
00:16:21,857 --> 00:16:26,653
ক্যাপ্টেন গোসেট, আমার মনে হচ্ছে তুমি 
এখানে ঝুঁকির ব্যাপারটা উপলব্ধি করছো না।

169
00:16:26,737 --> 00:16:28,989
উপলদ্ধি করছি বলে নিশ্চিত করছি, মহিমাবতী।

170
00:16:29,781 --> 00:16:33,493
আর এখানে আমি যা কিছু বলছি 
সবই আপনার উপর পূর্ণ সন্মান, 

171
00:16:33,577 --> 00:16:35,454
এবং আপনার ইচ্ছার প্রতি সামঞ্জস্য রেখেই।

172
00:16:36,163 --> 00:16:38,582
প্রতাপশালী ট্রিভানটিয়ান 
সৈন্যদের প্রতিরোধ করতে হলে,

173
00:16:38,665 --> 00:16:41,793
আগে আমাদের গোটা 
রাজ্যের প্রতিরক্ষা ঢেলে সাজাতে হবে।

174
00:16:41,877 --> 00:16:43,837
- ক্যাপ্টেন গোসেট--
- প্রতিরক্ষা?

175
00:16:44,379 --> 00:16:49,801
ঈশ্বর আমাদের উপর ট্রিভানটিয়ানদের
হারানোর দায়িত্ব ন্যাস্ত করেছেন।

176
00:16:49,885 --> 00:16:52,262
আমাদের প্রতিরোধের নয়, 
আক্রমণের প্রস্তুতি নিতে হবে।

177
00:16:52,346 --> 00:16:53,931
- সিবেথ--
- কে?

178
00:16:56,350 --> 00:16:59,228
মাফ করবেন, মহিমাবতী।

179
00:17:00,646 --> 00:17:04,983
রাজকুমারী মাঘরা,
কিছু বলার থাকলে, বলে ফেলো।

180
00:17:07,528 --> 00:17:09,945
কাঞ্জুয়া হারিয়ে, পায়া ইতোমধ্যেই 
কিছুটা দুর্বল হয়ে গেছে।

181
00:17:10,030 --> 00:17:12,866
আর তুমি পুনরুজ্জীবিত হওয়ায়
যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে,

182
00:17:12,950 --> 00:17:15,410
তাতে আমাদের নতুন রাজধানী 
পুনর্গঠনেই মনোযোগী হওয়া উচিত।

183
00:17:16,537 --> 00:17:19,748
হয়তো, আমাদের রাজ্য 
তত্ত্বাবধানেই কিছুটা সময় ব্যয় করা উচিত,

184
00:17:19,829 --> 00:17:21,834
সৈন্যদল ঢেলে সাজিয়ে আরো শক্তিশালী করা,

185
00:17:21,915 --> 00:17:26,171
আর সেটা করার সময়, অবশ্যই, 
ট্রিভানটিসের হুমকি সম্পর্কে সতর্ক থাকতে হবে।

186
00:17:31,009 --> 00:17:33,887
সবাই… বেরিয়ে যাও।

187
00:17:37,724 --> 00:17:39,142
বেরোও!

188
00:17:57,452 --> 00:17:58,620
সিবেথ--

189
00:18:00,622 --> 00:18:02,583
শুনলি এইমাত্র কী হলো?

190
00:18:05,127 --> 00:18:06,128
কী?

191
00:18:07,421 --> 00:18:11,550
ঘর ভর্তি মানুষ নিরবে 
আমার কর্তৃত্বের উপর প্রশ্ন তুলছে,

192
00:18:11,633 --> 00:18:15,387
ভাবছে তারা কি, আসলেই,
এখনো আমার প্রতি বাধ্য।

193
00:18:17,389 --> 00:18:19,683
একজন ক্যাপ্টেন যে আমার সাথে তর্ক করে।

194
00:18:21,310 --> 00:18:24,271
রাজনীতিবিদ যাদের কাছে 
বিশ্বাসঘাতকতা একটা খেল,

195
00:18:24,354 --> 00:18:29,067
যার মানে দাঁড়ায় আমাদের 
মাথা ধড় থেকে আলাদা করে দিয়ে

196
00:18:29,151 --> 00:18:31,987
আমাদের রাজকীয় রক্ত 
চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে।

197
00:18:33,238 --> 00:18:36,158
আর এই বিশ্বাসঘাতকে পরিপূর্ণ কক্ষে,

198
00:18:36,992 --> 00:18:39,703
নিজের বোনই আমার বিরুদ্ধে কথা বলছে।

199
00:18:41,997 --> 00:18:43,373
যুদ্ধে যাওয়াটা সাক্ষাৎ আত্মহত্যা। 

200
00:18:45,834 --> 00:18:49,296
তোমার মিথ্যার জন্য ঠিক কত 
লোকের বলিদান দিতে চাইছো?

201
00:18:50,881 --> 00:18:54,092
তারা মহিমান্বিতভাবে মারা যাবে…

202
00:18:55,469 --> 00:18:57,721
পায়া'র জন্য…

203
00:18:58,722 --> 00:19:02,726
তাদের বাচ্চাদের জন্য এক 
নতুন পৃথিবীর সৃষ্টি করতে।

204
00:19:02,809 --> 00:19:05,562
সেই বাচ্চাগুলোও আমাদের 
সকলের সাথেই মারা যাবে।

205
00:19:05,646 --> 00:19:08,398
যখন ট্রিভানটিয়ানরা 
পায়া'কে ধুলোয় মিশিয়ে দেবে।

206
00:19:08,482 --> 00:19:11,026
আমরা যে তাদের হারাতে পারবো
সেটা তুমি নিজেও বিশ্বাস করো না।

207
00:19:12,194 --> 00:19:14,821
হয়তো ঈশ্বর এটার 
জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন?

208
00:19:16,031 --> 00:19:18,784
তিনি আমার পেটে এক
দৃষ্টিশক্তি সম্পন্ন বাচ্চা দিয়েছেন,

209
00:19:18,867 --> 00:19:21,495
যার নাম আমাদের বাবার নামে রাখা হবে,

210
00:19:21,578 --> 00:19:27,376
ঈশ্বর এ রাজ্যকেই বেছে নিয়েছেন
পৃথিবীতে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য।

211
00:19:27,459 --> 00:19:28,585
এটাই আমার নিয়তি।

212
00:19:28,669 --> 00:19:32,506
ঈশ্বর মাফ করুক,
যা বলছো এসবে তুমি আদৌ বিশ্বাস করো!

213
00:19:34,633 --> 00:19:36,593
আমরা ট্রিভানটেস জয় করবো,

214
00:19:36,677 --> 00:19:38,637
তাদের সৈন্যবাহিনী নিজেদের আয়ত্তে নেবো।

215
00:19:38,720 --> 00:19:42,766
এবং এই পৃথিবীর একমাত্র 
সত্যিকারের রাজ্যে পরিণত হবো।

216
00:19:43,892 --> 00:19:44,893
সিবেথ।

217
00:19:49,731 --> 00:19:50,774
সিবেথ।

218
00:19:53,110 --> 00:19:55,404
নিশ্চয় অন্য কোনো উপায় আছে।

219
00:20:01,618 --> 00:20:03,161
তোর পূর্ণ সম্মতিতে...

220
00:20:04,288 --> 00:20:09,459
যখন তামাকটি জুন তার তরবারি বের 
করে আমাকে মারতে গেলো, তুই চুপচাপ দাঁড়িয়ে ছিলি।

221
00:20:09,543 --> 00:20:11,420
কিন্তু ঈশ্বর সেটা হতে দেননি।

222
00:20:11,837 --> 00:20:14,339
সেই মুহূর্তটার কথা 
ভালোভাবে মনে রাখবি, বোন।

223
00:20:14,423 --> 00:20:19,469
আর এটাও মনে রাখবি যে,
সেদিন আমিই তোকে বাঁচিয়েছিলাম।

224
00:20:19,553 --> 00:20:21,346
অন্য কোনো উপায় নয়।

225
00:21:08,644 --> 00:21:09,645
হানিওয়া।

226
00:21:24,159 --> 00:21:27,663
এটা আমার বিছানা হলে, এটা থেকে ওঠার 
মতো কোনো কারণই খুঁজে পেতাম না।

227
00:21:30,249 --> 00:21:31,667
ওয়াহ্, তোমায় একটা জিনিস দেখাই।

228
00:21:42,135 --> 00:21:43,387
মূল্যবান পাথর।

229
00:21:48,725 --> 00:21:51,186
এটা আকাশের টুকরোর মতো।

230
00:21:54,940 --> 00:21:55,941
দেখোতো, কী লেখা রয়েছে?

231
00:22:03,031 --> 00:22:04,032
"চিরকাল"

232
00:22:06,785 --> 00:22:08,036
বেশ সুন্দর। 

233
00:22:10,289 --> 00:22:11,707
সেটা ব্যতীত।

234
00:22:12,541 --> 00:22:13,542
সুন্দর?

235
00:22:14,877 --> 00:22:15,919
চিরকাল।

236
00:22:18,964 --> 00:22:20,299
হয়তো, সেটা অনুভূতি ছিল।

237
00:22:40,736 --> 00:22:41,904
দুঃখিত।

238
00:22:43,363 --> 00:22:44,573
না।

239
00:22:44,656 --> 00:22:46,200
না।

240
00:22:57,252 --> 00:23:01,089
পায়ানের রাণী ঘোষণা দিয়েছে, তার 
পেটে এক দৃষ্টিশক্তি সম্পন্ন বাচ্চা রয়েছে।

241
00:23:01,840 --> 00:23:06,220
রাণী কেইন এটাও দাবি করেছে কাঞ্জুয়ার রাজধানী শহরে
আক্রমণের পেছনে আমাদের সেনাবাহিনীর হাত ছিল।

242
00:23:06,303 --> 00:23:08,305
তো রাণী তার নিজের
জনগণকেই মিথ্যা বলেছে।

243
00:23:08,388 --> 00:23:13,727
তাহলে আমরা তার গর্ভে দৃষ্টিশক্তি সম্পন্ন 
বাচ্চা থাকার কথাটাও কেন বিশ্বাস করতে যাবো?

244
00:23:14,186 --> 00:23:15,646
সে এটা কীভাবে জানলো?

245
00:23:15,729 --> 00:23:19,525
পিতার দৃষ্টি থাকলে,
সে জানতে পারবে।

246
00:23:19,608 --> 00:23:21,693
আর একটাও কথা নয়,
কমান্ডার জেনারেল।

247
00:23:21,777 --> 00:23:23,904
কারণ আমি অনুধাবন করতে 
পারছি যে, এটা কোন দিশাতে যাচ্ছে।

248
00:23:23,987 --> 00:23:28,116
অন্ততপক্ষে একটা দৃষ্টিশক্তি সম্পন্ন 
পায়ানবাসীর ব্যাপারে বেশ কিছু খবর এসেছে।

249
00:23:28,200 --> 00:23:30,244
তুমি জারলামারেলের কথা বলছো।

250
00:23:30,327 --> 00:23:33,288
জারলামারেল কোনো মানুষ নয়।
সে শ্রুতি ছাড়া আর কিছুই নয়।

251
00:23:33,372 --> 00:23:35,791
আমরা সেটা নিশ্চিতভাবে জানি না।

252
00:23:35,874 --> 00:23:41,505
জেনারেল ভস, আমাদের পশ্চিমী
সীমান্ত গ্যানাইটদের ক্রমাগত আক্রমণের শিকার হয়েছে,

253
00:23:41,588 --> 00:23:44,258
আর তুমি পূর্বে লোকমুখে 
শোনা কিছু গুজবের ভিত্তিতে

254
00:23:44,341 --> 00:23:45,968
আমাদের আরেকটা 
বাহিনী গঠন করতে বলছো।

255
00:23:46,051 --> 00:23:48,470
দৃষ্টিশক্তি ফিরে আসবে।

256
00:23:49,096 --> 00:23:51,139
আর যে রাষ্ট্র প্রথম 
তার শক্তিকে কাজে লাগাবে

257
00:23:51,223 --> 00:23:52,933
তারাই পৃথিবীতে রাজত্ব করবে।

258
00:23:53,016 --> 00:23:56,436
কাউন্সিল এসব তাত্ত্বিক 
বাদ-বিবাদে ক্লান্ত হয়ে পড়েছে।

259
00:23:57,563 --> 00:24:03,652
রাষ্ট্রে দৃষ্টিশক্তি সম্পন্নদের স্থান দেওয়ার 
মানে হলো নিজেদেরই ধ্বংসের বীজ বপন করা।

260
00:24:03,735 --> 00:24:07,489
আর দৃষ্টিশক্তি সম্পন্ন কোনো 
মানুষ আমাদের সামনে কখনো এসে গেলে,

261
00:24:07,573 --> 00:24:11,410
আমাদের গণতন্ত্রের হুমকি 
ধরে নিয়ে তাকে হত্যা করা হবে।

262
00:24:11,493 --> 00:24:14,371
অন্যান্য রাষ্ট্রগুলো 
সম্ভবত এমনটা মনে করে না।

263
00:24:15,747 --> 00:24:18,166
গত ২০০ বছরে আমরা 
একটাও যুদ্ধে পরাজিত হইনি।

264
00:24:18,250 --> 00:24:21,128
আর সেজন্য এমন ভাবার কোনো 
কারণই নেই যে, এবার আমরা এটা করবো।

265
00:24:22,671 --> 00:24:27,384
দৃষ্টিশক্তির প্রতি তোমার টান এক 
কৌশলগত চর্চা হিসাবে বেশ আকর্ষণীয় ছিল,

266
00:24:27,467 --> 00:24:29,761
কিন্তু এখন বিপদ হলো যে,
এতে মনোযোগ লোপ পেতে পারে। 

267
00:24:29,845 --> 00:24:33,056
আমাদের মনোযোগ 
পশ্চিমের দিকে দেওয়া উচিত,

268
00:24:33,140 --> 00:24:36,602
যেখানে গ্যানাইটদের সংখ্যা বেড়েই চলেছে।

269
00:24:36,685 --> 00:24:38,770
জনগণ সামরিক বাহিনীর 
সাথে সহমত পোষণ করছে।

270
00:24:38,854 --> 00:24:40,397
ব্যাঙ্ক জনগণের সাথে সহমত পোষণ করছে।

271
00:24:44,526 --> 00:24:45,611
কাউন্সিল তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

272
00:24:46,612 --> 00:24:49,323
আপনার সেবার জন্য 
ধন্যবাদ, কমান্ডার জেনারেল।

273
00:25:04,213 --> 00:25:05,214
সুপ্রভাত।

274
00:25:07,549 --> 00:25:08,800
আমি ঘুমিয়ে পড়েছিলাম।

275
00:25:12,429 --> 00:25:14,306
তোমাকে জাগাতে মন চাইছিল না।

276
00:25:16,016 --> 00:25:17,726
কী ভাবছো?

277
00:25:22,439 --> 00:25:23,607
ভাবছিলাম যে…

278
00:25:25,359 --> 00:25:27,611
তোমাকে যেতে দিলে কী হবে।

279
00:25:35,285 --> 00:25:37,120
তুমি আমার সাথে আসতে পারো।

280
00:25:38,664 --> 00:25:44,211
এখানে আমার একটা জীবন, 
পরিবার, পেশা রয়েছে।

281
00:25:44,878 --> 00:25:48,715
এমন একটা জায়গায় কেন রয়েছো যেখানে তোমার
সত্যিটা জানা মাত্রই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে?

282
00:25:51,385 --> 00:25:54,555
তোমার মতে আমার 
দৃষ্টিশক্তি থাকাটাই সবকিছু।

283
00:25:57,015 --> 00:25:58,725
আমি ট্রিভানটিসের একজন সৈনিক।

284
00:26:00,435 --> 00:26:03,438
আমি তাদের কন্যা, নাতনি আর মহান-নাতনি

285
00:26:03,522 --> 00:26:06,191
যারা ট্রিভানটিসের নির্মাণ করেছে,

286
00:26:06,275 --> 00:26:08,193
যারা এদেশের কল্যাণসাধনে
যুদ্ধ করে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে।

287
00:26:08,861 --> 00:26:11,405
তোমার গোপনীয়তা ফাঁস হলে এর মধ্যে 
কোনোটাই তোমাকে বাঁচাতে পারবে না।

288
00:26:13,407 --> 00:26:14,950
আমরা পূর্ব দিকে যেতে পারি।

289
00:26:15,784 --> 00:26:17,411
আমার ভাইয়ের সাথে দেখা করতে পারো।

290
00:26:19,705 --> 00:26:22,666
হয়তো আমাদের মতো আরও 
লোকেদের সাথে সাক্ষাৎ পেতে পারি।

291
00:26:23,542 --> 00:26:25,085
দুনিয়াকে বদলাতে 
আমরা সাহায্য করতে পারবো।

292
00:26:29,798 --> 00:26:31,550
তুমি আমাদের স্পেশাল ভাবছো।

293
00:26:32,926 --> 00:26:34,011
কিন্তু সেটা ভুল।

294
00:26:35,888 --> 00:26:39,266
আমরা স্রেফ... আলাদা।

295
00:26:40,976 --> 00:26:43,437
আমার মতে আলাদা 
হওয়ার কারণেই আমরা স্পেশাল।

296
00:26:47,232 --> 00:26:49,359
দৃষ্টিশক্তি ফেরার হলে,
ফিরে আসবে।

297
00:26:51,904 --> 00:26:54,281
দুনিয়াকে বদলানো আমাদের কর্তব্য নয়।

298
00:26:56,074 --> 00:26:57,910
আমাদের কর্তব্য…

299
00:26:59,620 --> 00:27:03,457
যেখানে রয়েছি সেখানে থেকেই দৃষ্টির 
ব্যাবহার করে পরিস্থিতিকে ঠিক করে তোলা।

300
00:27:06,835 --> 00:27:08,212
আর সেটা আমরা কীভাবে করবো?

301
00:27:12,090 --> 00:27:13,133
বেশ…

302
00:27:16,220 --> 00:27:18,138
এর সূচনা আমাকে পড়ে 
শুনিয়ে করতে পারো।

303
00:27:25,479 --> 00:27:26,897
অবশ্যই।

304
00:27:36,198 --> 00:27:38,659
"'আমি তোমাকে সকাল থেকে এখনো অব্ধি

305
00:27:38,742 --> 00:27:42,412
আমার অ্যাডভেঞ্চারের কথা বলতে পারবো।
এলিস একটু ভীরুভাবে বললো।

306
00:27:43,247 --> 00:27:46,750
'কিন্তু গতকালে ফিরে 
যাওয়ার কোনো মানে নেই,

307
00:27:47,334 --> 00:27:49,169
"কারণ তখন আমি ভিন্ন ছিলাম।'"

308
00:28:05,352 --> 00:28:08,814
তো এটাই মহান যোদ্ধা... বাবা ভস।

309
00:28:12,943 --> 00:28:14,903
তুই তো এখন আর 
কোনো যোদ্ধা না, তাই না?

310
00:28:22,077 --> 00:28:23,161
পেছনে সর!

311
00:28:25,706 --> 00:28:26,707
শুয়ে থাক!

312
00:28:27,332 --> 00:28:29,835
- শুয়ে থাক!
- তুই আমার নাক ফাটিয়ে দিয়েছিস!

313
00:28:32,754 --> 00:28:33,881
স্যার।

314
00:28:43,932 --> 00:28:45,142
বাবা ভস।

315
00:28:46,602 --> 00:28:48,645
চার দিন ধরে অত্যচার সহ্য করে চলেছো।

316
00:28:50,772 --> 00:28:52,274
তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত।

317
00:29:00,699 --> 00:29:04,203
স্যরি। তোমাকে জল 
ছাড়া আর কিছু দিতে পারবো না।

318
00:29:06,622 --> 00:29:09,750
তবে… নাও।

319
00:29:24,139 --> 00:29:26,183
তোর কণ্ঠস্বর আমি চিনি, উইচফাইন্ডার।

320
00:29:28,602 --> 00:29:30,062
এটা আমার দুঃস্বপ্নে শুনতে পাই।

321
00:29:33,440 --> 00:29:35,150
তামাকটি জুন।

322
00:29:37,236 --> 00:29:38,445
তুই আমার স্ত্রী'কে হত্যা করেছিস।

323
00:29:40,822 --> 00:29:42,908
আমাকে মৃত দেখতে 
চাওয়ার জন্য তোমাকে দোষ দেবো না।

324
00:29:42,991 --> 00:29:45,786
আমি তোমার আর তোমার লোকেদের 
ওপর অনেক অত্যাচার চালিয়েছি,

325
00:29:45,869 --> 00:29:47,746
কিন্তু আমি তোমার স্ত্রী'কে মারিনি।

326
00:29:47,829 --> 00:29:50,582
কখনো না কখনো তো 
এই কারাগার থেকে বের হবোই।

327
00:29:50,666 --> 00:29:53,252
আর যখন হবো, 
তোকে আসল যন্ত্রাণার অভিজ্ঞতা দেবো।

328
00:29:53,335 --> 00:29:56,839
শোনো। আমাকে মরার জন্য ছেড়ে 
দেওয়া হয়েছিল, মাঘরাকে নয়।

329
00:29:56,922 --> 00:29:59,591
ওর নামটা একদম মুখে আনবি না!
একদম নয়!

330
00:29:59,675 --> 00:30:02,678
আমি কখনো তার কোনো ক্ষতি করবো না।
উনি আমার রাজকুমারী।

331
00:30:02,761 --> 00:30:04,596
রাজকুমারী? কী বলছিস এসব?

332
00:30:04,680 --> 00:30:06,139
তোর কথার মাথামুণ্ডু কিছু
বুঝতে পারছি না, উইচফাইন্ডার।

333
00:30:06,223 --> 00:30:09,685
তোমার স্ত্রী মহারাজের কন্যা ছিলেন,
মহারাজা উলফ কেইনের।

334
00:30:09,768 --> 00:30:13,480
আর আমি ওনাকে রক্ষা করার শপথ নিয়েছিলাম, 
কারণ উনি পায়ানের সিংহাসনের ন্যায্য উত্তরাধিকারী ছিলেন।

335
00:30:13,564 --> 00:30:15,691
মিথ্যা। তুই একটা মিথ্যাবাদী।

336
00:30:15,774 --> 00:30:21,780
নিজেকেই প্রশ্ন করো, এই অবস্থাতে
দাঁড়িয়ে তোমাকে মিথ্যা বলে আমার কী লাভ হবে!

337
00:30:21,864 --> 00:30:26,869
তো, আমার স্ত্রী, যার সন্তানদের 
জন্মের পর থেকে পিছু করে বেড়িয়েছিস,

338
00:30:28,161 --> 00:30:29,830
তাকে তুই রাজকুমারী বলছিস?

339
00:30:29,913 --> 00:30:31,999
একদম।

340
00:30:32,374 --> 00:30:35,335
আর তোমাকে এটাও বলছি যে,

341
00:30:35,419 --> 00:30:40,507
যখন সে আর রাণী আমাকে ছেড়ে চলে যায়,
তখন সে একদম সুস্থ-সবল ছিল।

342
00:30:53,979 --> 00:30:55,397
- এসো।
- পাশ বরাবর হাঁটো, বাবা।

343
00:30:56,148 --> 00:30:58,233
প্রতি পদক্ষেপে লাঠি 
দিয়ে মেঝেটা অনুভব করো।

344
00:30:59,943 --> 00:31:01,320
পারলে, ধারাবাহিকভাবে এগাতে থাকো।

345
00:31:04,198 --> 00:31:05,699
লাঠিটা সামনে নিয়ে আসো।

346
00:31:05,782 --> 00:31:08,827
তুমি সঠিকভাবে করছো। 
ভালো হচ্ছে। এটা সহজ হয়ে যাবে, বাবা।

347
00:31:08,911 --> 00:31:10,370
এমনভাবে কথা বলিস না 
যেন আমি কোনো কচি বাচ্চা।

348
00:31:15,334 --> 00:31:17,503
একদম ছুঁবি না!

349
00:31:17,586 --> 00:31:21,048
আমি কারো সাহায্য ছাড়াই 
আমার রাস্তা খুঁজে নেবো! বোঝা গেছে?

350
00:31:33,101 --> 00:31:34,394
কী করবো আমরা?

351
00:31:34,478 --> 00:31:36,563
সে এতে অভ্যস্ত হয়ে পড়বে।
কেবল একটু সময় লাগবে।

352
00:31:37,105 --> 00:31:38,315
গড ফ্লেইম।

353
00:31:39,900 --> 00:31:44,154
জ্ঞাত ও অজ্ঞাত শত্রুদের 
হাত থেকে আমায় রক্ষা করেছেন।

354
00:31:46,532 --> 00:31:52,246
আপনার নিষ্ঠাবান ভৃত্যকে উপদেশ দিন। 
আমার সংকল্পকে দৃঢ় করুন, যাতে আমি আতঙ্কিত না হই। 

355
00:31:55,874 --> 00:32:00,796
আমাকে দীর্ঘজীবি করলে...
আপনার ইচ্ছা পূরণ করবো।

356
00:32:00,879 --> 00:32:02,798
মহিমাবতী?

357
00:32:05,300 --> 00:32:06,301
ধ্যাত।

358
00:32:06,385 --> 00:32:08,178
মাফ করবেন, মহারাণী।

359
00:32:08,262 --> 00:32:10,848
লর্ড হার্লান আপনার 
সাথে একটু কথা বলতে চান।

360
00:32:10,931 --> 00:32:12,808
ওনাকে ভেতরে আসতে বলে চলে যাও।

361
00:32:12,891 --> 00:32:14,101
জি, মহারাণী।

362
00:32:20,649 --> 00:32:21,817
ওহ, ইয়াহ।

363
00:32:22,818 --> 00:32:25,779
ল্যাভেন্ডার দুধের স্নানের ঘ্রাণ দারুণ লাগে।

364
00:32:27,364 --> 00:32:28,991
লর্ড হার্লান,

365
00:32:29,074 --> 00:32:31,702
তোমার মধ্যে অনানুষ্ঠানিক 
হওয়ার একটা বাজে প্রবণতা আছে।

366
00:32:31,785 --> 00:32:34,621
কারো কাছে এটা
 অসম্মানজনকও মনে হতে পারে।

367
00:32:34,705 --> 00:32:35,956
একদমই নয়।

368
00:32:37,165 --> 00:32:40,127
শৈশবে আপনার পিতার দরবারে কাটানো,

369
00:32:40,210 --> 00:32:42,504
আমাদের অতীতের কথা মনে পড়ে।

370
00:32:44,298 --> 00:32:49,553
আমার ধারণা এতে আমরা সেই আনুগত্যের দ্বারা 
আবদ্ধ রয়েছি, যেখানে আমরা কেবল রাণী আর প্রজা নই।

371
00:32:50,179 --> 00:32:51,305
আপনার তা মনে হয় না?

372
00:32:52,848 --> 00:32:54,933
সেজন্যই আমি এখানে এসেছি।

373
00:32:59,062 --> 00:33:01,773
তার পূর্বাভাস পেয়েছি।

374
00:33:03,400 --> 00:33:08,864
নতুন রাজধানী গঠন হওয়ার সাথে সাথেই 
যুদ্ধ শুরু করা, নিতান্তই সাহসিকতার পরিচয়।

375
00:33:11,408 --> 00:33:14,870
- এটা হজম করার মতো শক্তি তোমার না থাকলে...
- আমার মধ্যে পরাজয়ের শক্তি নেই।

376
00:33:14,953 --> 00:33:18,665
তাহলে, তোমার সৌভাগ্যই বটে,
তুমি বিজয়ী পক্ষেই রয়েছো।

377
00:33:21,210 --> 00:33:22,211
আমাকে বিয়ে করুন।

378
00:33:27,049 --> 00:33:31,261
আহ-হাহ। এমন প্রতিক্রিয়ার আশা করিনি।

379
00:33:31,345 --> 00:33:33,680
তোমার ঔদ্ধত্য যখন
আমাকেও আশ্চর্য করে তুলবে,

380
00:33:33,764 --> 00:33:36,350
তখন হয়তো দুনিয়ার প্রতি 
তোমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে।

381
00:33:36,433 --> 00:33:40,771
আমাকে আপনার প্রয়োজন।
আমার সেনাবাহিনী, জনগণকে প্রয়োজন।

382
00:33:40,854 --> 00:33:42,648
মানে আমার সেনাবাহিনী 
আর জনগণের কথা বলছো।

383
00:33:44,441 --> 00:33:48,070
আপনি বিশ্বের সর্ববৃহৎ সামরিক বাহিনীর 
বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন।

384
00:33:48,153 --> 00:33:50,030
জয়ের আশা টিকিয়ে রাখতে হলে,

385
00:33:50,113 --> 00:33:53,200
আপনার এখানে প্রতিটা পুরুষ ও মহিলার 
অসীম আনুগত্যের প্রয়োজন পড়বে।

386
00:33:53,909 --> 00:33:57,538
আপনার কাছে পেনসা আছে,
আর পায়াও পুরো আপনার হয়ে যাবে।

387
00:33:58,914 --> 00:34:00,916
আমি তো ভেবেছিলাম তা ইতিমধ্যেই আছে।

388
00:34:02,793 --> 00:34:04,211
হ্যাঁ।

389
00:34:05,295 --> 00:34:09,466
আপনার প্রজারা হয়তো যথাচিত মহারাণীকে 
রক্ষা করতে করতে শেষ হয়ে যাবে, তবে...

390
00:34:10,759 --> 00:34:15,639
তবে আমি নিশ্চিত একটা উইচ শিশুর 
রক্ষা করার বেলায় তারা একটু কমই উদার হবে। 

391
00:34:19,768 --> 00:34:21,812
আর যদি তোমাকে বিয়ে করি?

392
00:34:23,313 --> 00:34:25,858
এখানে এক প্রজন্ম ধরে 
আমার হুকুম চলে আসছে।

393
00:34:27,568 --> 00:34:32,155
একজন দৃষ্টিশক্তি সম্পন্ন বাচ্চার সৎ পিতা হিসাবে, 
সেই চিন্তাধারাকে আমি বদলে দেবো যেটা বদলানো উচিত।

394
00:34:34,241 --> 00:34:38,203
আপনার অবস্থানকে মজবুত করার 
এর চেয়ে ভালো উপায় আর দেখছি না।

395
00:34:40,998 --> 00:34:42,791
আর তোমারও।

396
00:34:44,668 --> 00:34:46,043
অবশ্যই, আর আমারও।

397
00:34:48,255 --> 00:34:50,047
নইলে আমি কেন'ই বা করবো?

398
00:34:55,137 --> 00:34:56,429
আমার বোনকে বিয়ে করতে পারো।

399
00:34:57,639 --> 00:35:00,434
ওর দৃষ্টিশক্তি সম্পন্ন 
সন্তানদের সৎ পিতা হয়ে যাও।

400
00:35:00,517 --> 00:35:01,935
ওর দুটো সন্তান আছে।

401
00:35:09,067 --> 00:35:11,278
মাঘরা তো বিবাহিত, তাই না?

402
00:35:13,655 --> 00:35:15,240
বাবা ভস মারা গেছে। 

403
00:35:15,324 --> 00:35:17,492
যেকোনো পরিস্থিতিতেই, আলকেনীরা 
নিজেদের তাঁবুতে পরস্পরের সাথে মিলিত হলেই

404
00:35:17,576 --> 00:35:19,828
পায়ান আইন অনুসারে 
সেটা বিবাহ বলে গণ্য হয় না।

405
00:35:23,373 --> 00:35:26,210
মনে হয় না মাঘরা 
এর সাথে সহমত হবে।

406
00:35:28,212 --> 00:35:32,508
লর্ড হার্লান, 
তোমার নিজের ওপর ভরসা নেই?

407
00:35:38,263 --> 00:35:39,640
আপনি ওর সাথে কথা বলবেন?

408
00:35:41,308 --> 00:35:42,309
হ্যাঁ।

409
00:35:44,603 --> 00:35:48,315
এবার এখানে এসে 
তোমার রাণীর সামনে নতজানু হও।

410
00:35:51,276 --> 00:35:52,402
গেট খোলো!

411
00:35:57,324 --> 00:35:58,867
দুই কোয়ার্টার উপরে!

412
00:36:01,912 --> 00:36:04,248
ডানদিকে।

413
00:36:07,251 --> 00:36:08,752
চলো। এখানে থামা যাবে না।

414
00:36:09,628 --> 00:36:11,171
দাঁড়াও। দাঁড়াও।

415
00:36:13,966 --> 00:36:15,175
সোজা।

416
00:36:19,888 --> 00:36:21,473
বাঁ-দিকে, দুই কদম।

417
00:36:21,557 --> 00:36:22,891
ঐ ছেলেটা দেখতে পারে।

418
00:36:22,975 --> 00:36:24,560
বাঁ-দিকে, বলেছি!

419
00:36:24,643 --> 00:36:26,228
তুমিই একমাত্র দেখতে পাও বলেছিলে।

420
00:36:26,311 --> 00:36:28,981
এটা ইডোর গোপন প্রোগ্রাম।
ছেলেটা জারলামারেলের সন্তান।

421
00:36:29,064 --> 00:36:31,066
জেনারেলের সাথে বন্দোবস্তের একটা 
অংশ হিসেবেই সে তাকে প্রশিক্ষণ দিয়েছে।

422
00:36:31,149 --> 00:36:33,360
জারলামারেল?

423
00:36:33,443 --> 00:36:35,529
তো, কী, ও কেবল...

424
00:36:35,612 --> 00:36:37,573
ছেলেটাকে এমনি-এমনিই ছেড়ে দিলো?

425
00:36:38,699 --> 00:36:40,492
রেন, ও কেবল একটা বাচ্চা ছেলে!

426
00:36:47,875 --> 00:36:51,503
ও আমাকেও দিয়ে দিয়েছে। বুঝেছো?

427
00:36:52,171 --> 00:36:53,463
ও আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

428
00:36:54,089 --> 00:36:57,342
- তোমার কিচ্ছু হবে না।
- আমরা দু'জনেই জানি ইডো আমাকে কখনো ছাড়বে না।

429
00:37:00,596 --> 00:37:01,722
হানিওয়া।

430
00:37:03,390 --> 00:37:04,725
হানিওয়া।

431
00:37:04,808 --> 00:37:09,146
তোমাকে সুরক্ষিত রাখতে নিজের 
সবটুকু উজার করে দেবো। কথা দিলাম।

432
00:37:09,855 --> 00:37:11,356
শুধু আমার উপর একটু ভরসা রাখো।

433
00:37:23,368 --> 00:37:24,369
আমি তোমাকে ভরসা করি।

434
00:37:33,921 --> 00:37:34,922
যাও।

435
00:37:40,761 --> 00:37:42,012
জেনারেল, স্যার?

436
00:37:42,095 --> 00:37:46,058
লেফটেন্যান্ট। বন্দীকে 
নিয়ে নীচে রাস্তাতে আসো।

437
00:37:46,683 --> 00:37:48,143
কেন? কী হচ্ছে?

438
00:37:50,646 --> 00:37:53,649
মেয়েটাকে নীচে নিয়ে এসো। এক্ষুনি।

439
00:38:39,653 --> 00:38:40,988
পাপা?

440
00:38:42,072 --> 00:38:43,407
পাপা!

441
00:38:46,952 --> 00:38:49,371
আমি অত্যন্ত দুঃখিত।
সবকিছুর জন্য আমিই দায়ী।

442
00:38:49,454 --> 00:38:53,542
তোর মেয়েকে গণতন্ত্রের 
কল্যাণসাধনের জন্য পাঠানোর আগে...

443
00:38:54,877 --> 00:38:57,379
তোকে শেষবারের মতো ওর 
কান্না শোনার সুযোগ করে দিতে চাইছিলাম।

444
00:39:02,009 --> 00:39:03,719
ট্রিভানটিসবাসীরা,

445
00:39:04,636 --> 00:39:07,848
আপনাদের কাছে বাবা ভস নামের
এই মস্ত বড় কাপুরুষকে ন্যাস্ত করেছি।

446
00:39:07,931 --> 00:39:09,516
খুনী!

447
00:39:10,809 --> 00:39:18,066
পঁচিশ শীত পূর্বে ও আমার 
পিতা ট্যেয়ো ভসের হত্যা করে,

448
00:39:18,817 --> 00:39:20,110
শহর থেকে পালিয়ে যায়।

449
00:39:20,944 --> 00:39:26,033
তবে হাজারো শীতকাল কেটে গেলেও
ট্রিভানটিয়ান ন্যায়বিচার দিতে কখনো ভোলে না,

450
00:39:26,116 --> 00:39:28,410
আর না কখনো উদাসীন হয়।

451
00:39:29,536 --> 00:39:31,330
ওকে নিয়ে যাও!

452
00:39:31,413 --> 00:39:32,497
পুরো শহরের চক্কর লাগাও।

453
00:39:33,081 --> 00:39:35,000
না, না, না। পাপা।

454
00:39:35,083 --> 00:39:39,838
- না! না, না, না।
- খুনী!

455
00:39:42,508 --> 00:39:43,550
কাপুরুষ!

456
00:39:45,886 --> 00:39:49,848
- হানিওয়া!
- না! না, না, না।

457
00:39:49,932 --> 00:39:52,809
না, প্লিজ। না, প্লিজ, প্লিজ।

458
00:39:55,646 --> 00:39:58,273
জেনারেল, ওকে আমার দায়িত্বে
আর কয়েকটাদিন ছেড়ে দিচ্ছেন না কেন?

459
00:39:58,690 --> 00:40:00,484
ও জ্ঞানের মূল্যবান উৎস।

460
00:40:00,567 --> 00:40:04,279
না। তোমার ওপর ইতিমধ্যেই 
অনেক দায়িত্ব অর্পণ করে ফেলেছি, রেন।

461
00:40:04,363 --> 00:40:09,368
উপরন্তু, ওর মধ্যে জ্ঞানের থেকেও 
ভালো কিছু দেওয়ার ক্ষমতা আছে। 

462
00:40:10,827 --> 00:40:12,913
বন্দীকে আমার বাড়িতে নিয়ে যাও। এখনই।

463
00:40:12,996 --> 00:40:13,997
স্যার!

464
00:40:14,081 --> 00:40:15,082
নিয়ে যাও!

465
00:40:17,334 --> 00:40:19,878
চলো! এগাও। এখনই!

466
00:40:19,962 --> 00:40:21,046
প্লিজ...

467
00:40:26,844 --> 00:40:29,638
মাননীয়া, মহারাণী কেইন।

468
00:40:30,681 --> 00:40:34,268
মহিমাবতী, রাজকুমারী মাঘরা।

469
00:40:39,022 --> 00:40:42,818
জনগণের মাঝে পায়চারী?
এটা তো তোমার স্বভাবজাত কাজ নয়।

470
00:40:43,610 --> 00:40:46,905
পেনসার বাসিন্দারা সর্বদা রাজশক্তির 
অভিজ্ঞতা থেকে বঞ্চিত থেকেছে।

471
00:40:46,989 --> 00:40:50,450
তাদের মন আর হৃদয় জেতার জন্য 
আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

472
00:40:51,243 --> 00:40:54,413
তো সেই উদ্দেশ্যেই আমরা এটা করছি।
আমরা জনগণের মন আর হৃদয় জয় করছি।

473
00:40:54,496 --> 00:40:58,542
হ্যাঁ। যদি আসলেই কার্যকর হতে চাস,

474
00:40:59,168 --> 00:41:02,588
এর থেকেও বড়,
আরও কৌশলী পদক্ষেপ নিতে হবে।

475
00:41:02,671 --> 00:41:05,841
- কৌশলী পদক্ষেপ?
- আমি হার্লানকে বলেছি তুই ওকে বিয়ে করবি।

476
00:41:06,508 --> 00:41:07,509
কি?

477
00:41:09,428 --> 00:41:11,763
- কি? তুমি মজা করছো।
- না।

478
00:41:11,847 --> 00:41:13,473
মাননীয়া, মহারাণী কেইন...

479
00:41:13,557 --> 00:41:15,559
বেশ, তাহলে তোমার মাথা আমার 
ধারণার চেয়েও বেশি খারাপ।

480
00:41:15,642 --> 00:41:18,645
তুই একটু বেশি-বেশিই করছিস।
এটা উদ্দেশ্যগত নিষ্পত্তি।

481
00:41:18,729 --> 00:41:20,230
এটার মানে কি জানো?

482
00:41:24,151 --> 00:41:25,986
একপ্রকার দুর্বল ঈশ্বর দ্বারা তৈরি কোনো জিনিস।

483
00:41:26,069 --> 00:41:30,157
এটা বিবাহের আস্তিন,
আমার স্বামী, বাবা ভস আমার জন্য বানিয়েছিল।

484
00:41:30,866 --> 00:41:33,202
পায়ানের আইন আলকেনী 
ইউনিয়নকে স্বীকৃতি দেয় না।

485
00:41:33,285 --> 00:41:37,998
তো বাবা ভস বেঁচে থাকলেও,
তুই তাকে ধোঁকা দিচ্ছিস না।

486
00:41:39,666 --> 00:41:41,919
তুমি একটা নির্দয়মার্কা মাগী।

487
00:41:43,212 --> 00:41:44,796
আমাকে যেটা মন চায় বলতে পারিস,

488
00:41:46,048 --> 00:41:50,427
তবে আমি কথা দিয়েছিলাম পায়াকে তোর সন্তানদের 
জন্য নিরাপদ করে তুলবো, আর সেটা আমি করেছি।

489
00:41:51,136 --> 00:41:55,224
কিন্তু মনে হচ্ছে তুই বুঝতে 
পারছিস না আমরা কত বড় একটা ঝুঁকি নিচ্ছি।

490
00:41:56,016 --> 00:41:58,352
কাঞ্জুয়াকে নিয়ে হার্লান পুরোপুরি সংশয়ী।

491
00:41:58,852 --> 00:42:02,147
আমরা ওর শহরটাকে ছিনিয়ে নিয়েছি,
ওর মর্জি অনুযায়ী না চললে,

492
00:42:02,231 --> 00:42:04,775
আমাদের বিদ্রোহের 
পরিণতি ভোগ করতে হবে।

493
00:42:06,068 --> 00:42:11,823
যেমনটা বলেছিলিস, আমাদের হার্লান 
আর ওর নিয়ন্ত্রিত সেনাবাহিনীকে প্রয়োজন,

494
00:42:11,907 --> 00:42:12,908
যতক্ষণ না সবকিছু ঠিক হচ্ছে।

495
00:42:12,991 --> 00:42:15,202
- তাহলে তুমি ওকে বিয়ে করো।
- আর ওকে রাজা বানিয়ে দিই?

496
00:42:18,455 --> 00:42:20,415
তোর মাথা ঠান্ডা হলে 
এই ব্যাপারে আবার কথা হবে।

497
00:42:20,499 --> 00:42:21,500
না, হবে না।

498
00:42:21,583 --> 00:42:25,045
বিধর্মী! মহারাণী হলেন বিধর্মী।

499
00:42:25,671 --> 00:42:29,049
উইচ প্রণয়ী! এটা একপ্রকার কদর্যতা।

500
00:42:29,132 --> 00:42:30,384
উইচকে পুড়িয়ে যাও!

501
00:42:30,467 --> 00:42:34,179
তাকে পুড়িয়ে দাও! 
সাথে তার পুরো পরিবারকে!

502
00:42:34,263 --> 00:42:35,472
- ওদের খুঁজে বের করো।
- ঠিক আছে।

503
00:42:35,556 --> 00:42:38,559
- রাণীকে পুড়িয়ে দাও! পুড়িয়ে দাও!
- পুড়িয়ে দাও!

504
00:42:40,394 --> 00:42:41,395
উইচ!

505
00:42:41,478 --> 00:42:44,523
যেমনটা বলেছিলাম, বিপদ আমাদের 
একটু বেশিই নিকটে রয়েছে।

506
00:42:44,606 --> 00:42:46,191
পুড়িয়ে দাও!

507
00:43:03,750 --> 00:43:04,751
না।

508
00:43:12,176 --> 00:43:13,427
তিনটে বড় হচ্ছে।

509
00:43:13,510 --> 00:43:16,013
- আর মিথ্যা বলো না।
- হার মেনে নিয়ে জানার জন্য প্রস্তুত?

510
00:43:46,585 --> 00:43:47,586
বাবা ভস?

511
00:43:49,922 --> 00:43:50,923
বাবা ভস?

512
00:43:53,175 --> 00:43:54,176
কে তুমি?

513
00:43:54,259 --> 00:43:56,303
এমন কেউ যে তোমাকে সাহায্য 
করতে গিয়ে ধরা পড়লে মৃত্যুদ্বণ্ড অনিবার্য।

514
00:43:56,386 --> 00:43:59,264
তাই, প্লিজ, যতক্ষণ না এখান 
বেরাচ্ছি আর কোনো প্রশ্ন করবে না।

515
00:43:59,348 --> 00:44:02,017
- আমরা কোথায় যাচ্ছি?
- তোমাকে হানিওয়া'র কাছে নিয়ে যাচ্ছি।

516
00:44:03,435 --> 00:44:05,938
- ও কোথায় আছে জানো?
- হ্যাঁ, তবে আমাদের বেশি দেরি করলে চলবে না।

517
00:44:06,021 --> 00:44:09,066
প্রহরীদের সামলে নিয়েছি, তবে পরবর্তী বদলীর 
আগে আমাদের এখান থেকে বেরাতে হবে।

518
00:44:09,149 --> 00:44:10,442
বাবা ভস।

519
00:44:11,109 --> 00:44:13,654
পালানোর কথা ভেবে থাকলে,
তোমার সাহায্যের দরকার পড়বে।

520
00:44:13,737 --> 00:44:15,113
আমি শুধু তোমাকেই নিতে এসেছি।

521
00:44:15,197 --> 00:44:17,491
তুমি মাঘরার কাছে যেতে চাও,
আমিও তাই চাইছি।

522
00:44:17,574 --> 00:44:20,160
ওর বিরুদ্ধে যেতে ওর 
বোনের বেশি সময় লাগবে না,

523
00:44:20,244 --> 00:44:21,578
যদি এখনো না গিয়ে থাকে।

524
00:44:21,662 --> 00:44:23,497
তুই আমাকে তোর ওপর
বিশ্বাস করতে বলছিস, উইচফাইন্ডার?

525
00:44:23,580 --> 00:44:26,041
আমি রাণীর চিন্তাধারা জানি।

526
00:44:26,667 --> 00:44:28,544
তার সন্ধানের কথা 
তুমি জানতেও পারবে না।

527
00:44:28,627 --> 00:44:33,882
আর পারলেও, তোমার পথে উইচফাইন্ডাররা 
বাঁধা হয়ে দাঁড়াবে। আমার উইচফাইন্ডাররা।

528
00:44:33,966 --> 00:44:35,843
আমি তামাকটি জুনকে মুক্ত করবো না।

529
00:44:37,928 --> 00:44:38,929
ও আমাদের সাথে যাবে।

530
00:44:40,138 --> 00:44:42,307
তোমাকে মুক্ত করে ইতিমধ্যেই 
বিশ্বাসঘাতকতা করে ফেলেছি।

531
00:44:42,391 --> 00:44:45,310
আমি উইচফাইন্ডারের 
জেনারেলকে মুক্ত করতে পারবো না।

532
00:44:46,103 --> 00:44:47,855
ওরা তোমাকে কেবল 
একবারই ফাঁসি দিতে পারবে।

533
00:44:47,938 --> 00:44:49,690
এখন না বেরালে, 
আমাদের এখানেই মরতে হবে।

534
00:44:52,442 --> 00:44:53,443
যাও।

535
00:45:02,411 --> 00:45:03,745
এদিকে।

536
00:45:12,671 --> 00:45:14,298
এতে কিচ্ছু বদলাবে না!

537
00:45:14,882 --> 00:45:17,384
যে মূহুর্তেই তুই আমার 
আর কোনো কাজে লাগবি না,

538
00:45:17,467 --> 00:45:20,220
তোর নাড়ীভূড়ি বের করে তোকেই খাইয়ে দেবো।

539
00:45:20,804 --> 00:45:22,097
যেমনটা তোমার করাই উচিত।

540
00:45:33,942 --> 00:45:35,611
প্রহরীদের অস্ত্রগুলো নিয়ে নাও।

541
00:45:40,115 --> 00:45:43,410
তুমি বড্ড জোরে হাঁটো।
তোমার লাঠিটা পুরোপুরি মাটিতে পড়ছে না।

542
00:45:44,661 --> 00:45:46,663
তুমি দেখতে পাও, তাই না?

543
00:45:46,747 --> 00:45:49,416
বিশ্বাস করো বা না করো, আমি এটাকে 
খুব ভালোভাবেই আড়াল করতে পারি।

544
00:45:53,712 --> 00:45:54,922
চলো।

545
00:46:15,067 --> 00:46:16,068
হানিওয়া।

546
00:46:23,534 --> 00:46:27,579
চিন্তা করো না। 
এটা তোমার আঙ্কেল ইডো করবে না।

547
00:46:34,503 --> 00:46:38,090
কন্দল করলে... 
আরও বেশি সময় লাগবে।

548
00:46:58,026 --> 00:46:59,820
- ট্রস!
- নস!

549
00:47:00,612 --> 00:47:01,989
নস!

550
00:47:34,813 --> 00:47:38,066
হ্যাঁ। এটা হানিওয়া'র জন্য রেখে দাও।

551
00:47:38,150 --> 00:47:40,402
ইডো ওকে উপরে কোথাও রেখেছে।

552
00:47:40,485 --> 00:47:42,237
আমাদের আলাদা হয়ে ওকে খুঁজতে হবে।

553
00:47:42,863 --> 00:47:45,282
যারা উপরে উঠবে তামাকটি 
তাদের এখান থেকে আটকে রাখবে।

554
00:47:45,365 --> 00:47:47,242
এর জন্য তোমার অধিক 
লোকের প্রয়োজন পড়বে।

555
00:47:47,326 --> 00:47:48,869
ও থাকলে তার কোনো প্রয়োজন হবে না।

556
00:47:49,453 --> 00:47:50,454
সিড়ি।

557
00:47:55,042 --> 00:47:56,043
ভয় পেও না।

558
00:47:58,086 --> 00:47:59,588
বেশি জোরে করবো না।

559
00:48:06,094 --> 00:48:09,640
না। না!

560
00:48:09,723 --> 00:48:10,766
না!

561
00:48:15,229 --> 00:48:19,900
[সংকেত] সোজা যেতে থাকো। আমি 
অপরদিকটা ঢু মেরে এসে তোমার সাথে দেখা করবো।

562
00:49:29,386 --> 00:49:31,013
সব ঠিক আছে, 
ভয়ের কিছু নেই।

563
00:49:34,349 --> 00:49:36,935
আমি অত্যন্ত দুঃখিত।

564
00:49:42,566 --> 00:49:44,902
- আমি জানতাম তুমি আসবে।
- আমি অত্যন্ত দুঃখিত।

565
00:49:50,741 --> 00:49:52,367
তুমি একা নও।

566
00:49:54,453 --> 00:49:58,248
বাবা ভস তোমাকে এটা 
দিতে বলেছে। চলো।

567
00:50:24,274 --> 00:50:26,693
তুই চলে যাওয়ার পরও,
আমি সেই ছোট্ট ছেলেটাই ছিলাম,

568
00:50:26,777 --> 00:50:28,654
সেই দুর্বল ছেলেটাই ছিলাম।

569
00:50:29,238 --> 00:50:32,491
এখন আর সেটা টের পাবি না।

570
00:50:48,507 --> 00:50:52,135
সত্যি বলতে, আশা করেছিলাম 
তুই আরেকটু বেশি টক্কর দিবি।

571
00:51:25,752 --> 00:51:27,504
কতটা মাননসই হবে…

572
00:51:28,589 --> 00:51:31,633
বাবার তলোয়ার 
দিয়ে তোর হত্যা করলে।

573
00:51:33,260 --> 00:51:36,805
ইডো। আমাকে ক্ষমা করে দে।

574
00:51:39,224 --> 00:51:43,478
কিন্তু দয়া করে, 
আমার মৃত্যু দিয়েই এর সমাপ্তি ঘটা।

575
00:51:45,731 --> 00:51:49,735
হানিওয়া'কে এখান থেকে যেতে দে। প্লিজ।

576
00:51:58,118 --> 00:52:00,871
মরার আগে একটা কথা জেনে রাখ, ভাই।

577
00:52:03,957 --> 00:52:09,588
হানিওয়া সারাজীবন প্রজননের ঘোড়া হয়ে,

578
00:52:11,340 --> 00:52:12,966
আমার অন্ধকূপে কাটাবে…

579
00:52:14,259 --> 00:52:19,097
আমার সেনাবাহিনীর জন্য 
দৃষ্টিশক্তি সম্পন্ন বাচ্চার জন্ম দেবে

580
00:52:19,181 --> 00:52:23,143
যতদিন না ওর মাতৃগর্ভ নষ্ট হয়ে যাচ্ছে। 

581
00:52:25,062 --> 00:52:28,148
আর যখন ওর সেই ক্ষমতা হারাবে...

582
00:52:30,526 --> 00:52:32,611
আমি ওর গলা কেটে

583
00:52:33,237 --> 00:52:36,990
সেই খাদের গর্তে ফেলে আসবো

584
00:52:37,616 --> 00:52:41,537
যেখানে তোরটা ফেলতে চলেছি।

585
00:52:41,620 --> 00:52:42,621
তাকে ছেড়ে দাও।

586
00:52:45,874 --> 00:52:46,875
ছেড়ে দাও!

587
00:52:55,843 --> 00:52:57,427
- হানিওয়া।
- পাপা।

588
00:52:59,596 --> 00:53:00,973
তুমি ঠিক আছো?

589
00:53:06,478 --> 00:53:07,604
আমাদের যেতে হবে। চলো।

590
00:53:07,688 --> 00:53:08,981
আমাকে ওর কাছে নিয়ে চলো।

591
00:53:21,076 --> 00:53:24,705
আর কখনো আমার সন্তানদের সংস্পর্শে এলে,

592
00:53:25,831 --> 00:53:29,543
আমি পুরো শহরটাকে পুড়িয়ে ছাই করে দেবো...

593
00:53:30,502 --> 00:53:32,754
আর তোকে ততক্ষণ অব্ধি জীবিত রাখবো

594
00:53:32,838 --> 00:53:36,592
যতক্ষণ না তুই নিজের পোড়া 
ত্বকের গন্ধ শুঁকতে পারবি।

595
00:53:38,760 --> 00:53:39,970
সাব্বাস।

596
00:53:40,679 --> 00:53:43,348
এই বাবা ভসকেই তো আমি চিনি!

597
00:53:46,226 --> 00:53:47,227
আমাদের যেতে হবে।

598
00:54:13,462 --> 00:54:15,005
তামাকটি জুন।

599
00:54:15,088 --> 00:54:16,590
হানিওয়া! না, না, না।

600
00:54:17,841 --> 00:54:20,969
হানিওয়া। না। ও আমাদের হয়ে লড়ছে।

601
00:54:21,678 --> 00:54:23,013
ও মা'কে মেরেছিল।

602
00:54:24,348 --> 00:54:27,476
আমার কথা শোনো।
তোমার মা বেঁচে আছে।

603
00:54:28,268 --> 00:54:29,895
কি?

604
00:54:29,978 --> 00:54:31,230
কী বলছো এসব?

605
00:54:31,313 --> 00:54:32,773
পরে বুঝিয়ে বলবো।

606
00:54:32,856 --> 00:54:34,650
শোনো, এখন আমাদের যেতে হবে।

607
00:54:35,317 --> 00:54:36,568
সে সুরক্ষিত আছে?

608
00:54:37,152 --> 00:54:39,863
জানি না। সেজন্যই আমাদের 
ওর ওপর ভরসা রাখতে হবে।

609
00:54:42,950 --> 00:54:49,581
হানিওয়া, প্লিজ। আমার দিকে তাকাও।
আমাদের যেতে হবে।

610
00:54:49,665 --> 00:54:50,958
প্লিজ।

611
00:54:53,210 --> 00:54:55,087
বাঁ-দিকে। পূর্ব গেটের দিকে চলো।

612
00:55:42,384 --> 00:55:43,385
আমাদের সাথে এসো।

613
00:55:43,468 --> 00:55:44,678
পারবো না।

614
00:55:44,761 --> 00:55:46,305
প্লিজ।

615
00:55:53,729 --> 00:55:54,771
চিরকাল।

616
00:55:57,232 --> 00:55:58,442
হানিওয়া!

617
00:55:58,525 --> 00:55:59,526
যাও।

618
00:56:16,793 --> 00:56:17,961
হানিওয়া।

619
00:56:33,435 --> 00:56:34,436
কোরা!

620
00:56:39,066 --> 00:56:40,108
কোরা?

621
00:56:46,156 --> 00:56:48,033
ও বললো আমার গর্ভপাত হয়েছে।

622
00:56:49,826 --> 00:56:52,204
ও আমার চাদরের রক্তের মধ্যে ছিল।

623
00:56:53,539 --> 00:56:54,623
আপনি ওকে মেরে ফেলেছেন।

624
00:56:59,336 --> 00:57:00,796
ও বললো,

625
00:57:00,879 --> 00:57:06,134
"কখনো কখনো কোনো আকার 
পরিপূর্ণভাবে বিকশিত হয়ে ওঠে না। এটা খুবই দুর্বল ছিল।"

626
00:57:07,386 --> 00:57:08,470
মহারাণী।

627
00:57:23,610 --> 00:57:25,153
আমার ভেতরে কী রেখেছিলে?

628
00:57:26,405 --> 00:57:28,407
যেটা আপনি চেয়েছিলেন।

629
00:57:30,117 --> 00:57:33,912
আমি তো এটা চাইনি।

630
00:57:36,290 --> 00:57:37,875
ওকে মারার কোনো প্রয়োজন ছিল না।

631
00:57:37,958 --> 00:57:40,169
অবশ্যই ছিল।

632
00:57:41,712 --> 00:57:43,213
এটা কারো কান অব্ধি 
যেতে দেওয়া চলবে না।

633
00:57:44,882 --> 00:57:47,676
আমি ঘোষণা করেছিলাম 
আমার সন্তানের দৃষ্টি থাকবে।

634
00:57:48,760 --> 00:57:50,554
সবাই আমাকে পাগল ভাববে।

635
00:57:52,347 --> 00:57:55,142
আমি আপনার সাথে পুনরায় মিলন করবো।

636
00:57:55,225 --> 00:57:58,478
আপনাকে একটা শক্তিশালী বাচ্চা দেবো।

637
00:58:22,920 --> 00:58:25,881
বেচারা ছেলে।

638
00:58:52,000 --> 01:00:00,000
<font color="#f938ff">সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।
