1
00:00:00,001 --> 00:00:06,000
<small>Bangla Subtitle Created By</small>
<font color="#FF0000">:.:.:   AKTAR HOSSAIN   :.:.:</font>

2
00:00:07,007 --> 00:00:09,051
আমার কাছে আসার জন্য ধন্যবাদ।

3
00:00:09,134 --> 00:00:12,888
ভদ্রমহিলা, প্রভুগণ।
পাশে থাকার প্রতিশ্রুতি দেয়ার জন্য ধন্যবাদ।

4
00:00:12,971 --> 00:00:15,057
ক্যাপ্টেন গোসেট, 
এখনো অব্ধি গণনায় কতজন হয়েছে?

5
00:00:15,891 --> 00:00:19,561
আমাদের হারবার আর কার্লের ঘাঁটি 
২৫ জন সৈনিক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

6
00:00:19,645 --> 00:00:22,105
লেবনিন আরো ৩০ জন দেবে বলেছে।

7
00:00:22,189 --> 00:00:26,944
লেবনিনের কাছে এটা কেবল কর্তব্যই নয়,
বরং সম্মানেরও, মহিমাবতী।

8
00:00:27,444 --> 00:00:31,323
যেভাবে আমার পিতা আপনার পিতার পাশে ছিল,
সেভাবে আমিও আপনার পাশে রয়েছি।

9
00:00:32,908 --> 00:00:35,160
যখন আমরা তাদের পেনসার 
সেনাবাহিনীতে অন্তর্ভূক্ত করবো...

10
00:00:38,080 --> 00:00:42,167
অ্যাল্টুনার পক্ষ থেকে কিছু দেয়া হয়নি?
এটা কি সত্যি?

11
00:00:42,876 --> 00:00:44,378
লর্ড ডিয়েগো, এটা কি সত্যি?

12
00:00:45,045 --> 00:00:49,258
মহিমাবতী, অ্যাল্টুনা অতিরিক্ত 
২০ জন সৈন্য দিতে প্রস্তুত।

13
00:00:50,050 --> 00:00:52,010
লেবনিনের চেয়ে ১০ জন কম।

14
00:00:53,262 --> 00:00:55,305
তোমার শহর তো জনসংখ্যায় দ্বিগুণ।

15
00:00:55,389 --> 00:00:57,724
আসলে চাষাবাদের মৌসুম চলছে।

16
00:00:57,808 --> 00:01:00,978
নগর কাউন্সিলের মনে হয়েছে 
কৃষকদের চাষাবাদ বন্ধ করলে চলবে না,

17
00:01:01,061 --> 00:01:02,688
নয়তো আমাদের খাদ্যাভাবের সম্মুখীন হতে হবে।

18
00:01:03,188 --> 00:01:08,026
লর্ড ডিয়েগো, তুমি কাঞ্জুয়ার 
ঘটনা সম্পর্কে অবগত নও?

19
00:01:08,527 --> 00:01:10,779
আমরা সবাই আপনাদের 
সমস্ত কষ্টের গল্প শুনেছি।

20
00:01:11,780 --> 00:01:15,951
বলো, যদি আমি তোমার 
চোখের সামনে তোমার ঘরবাড়ি ধ্বংস করে দিই,

21
00:01:17,077 --> 00:01:21,498
তোমার পরিচিত আর প্রিয়জনদের ডুবিয়ে মারি,
তোমার স্ত্রী আর সন্তানদের হত্যা করি,

22
00:01:22,124 --> 00:01:23,750
তখনো কি ফসলের কথা চিন্তা করবে?

23
00:01:25,627 --> 00:01:27,296
দুঃখিত, মহারাণী।

24
00:01:27,379 --> 00:01:30,966
হয়তো আমাদের অ্যাল্টুনা 
গিয়েই তা জানা উচিত।

25
00:01:34,386 --> 00:01:36,388
<font color="#fdf400">[ইশারা] ট্রিভানটিয়ানরা যোগাযোগ করেছে।
তারা সাক্ষাৎ করতে চায়।

26
00:01:36,471 --> 00:01:39,266
লর্ড ডিয়েগো, আবারও জিজ্ঞেস করছি,
তুমি কতজন সৈনিক দেবে?

27
00:01:42,227 --> 00:01:43,896
৩০ জন, মহারাণী।

28
00:01:46,899 --> 00:01:47,900
বেশ।

29
00:01:51,528 --> 00:01:52,946
ক্যাপ্টেন গোসেট?

30
00:01:53,030 --> 00:01:55,782
মনরোর বিচারালয় মিলিয়ে এখনো গণনা চলমান।

31
00:01:57,784 --> 00:02:00,621
কখনো আগুনের সাথে কথা 
বলার কথা কল্পনা করেছিস?

32
00:02:02,122 --> 00:02:05,876
বাবার মৃত্যুর পর আমি একা হয়ে 
পড়ি আর তুই উধাও হয়ে যাস,

33
00:02:06,710 --> 00:02:09,086
আমি নিশ্চিত ছিলাম যে,
এটা আমায় গোপন কথা বলতো।

34
00:02:11,298 --> 00:02:14,593
ট্রিভানটিসের কূটনৈতিক সম্মেলনের 
আহ্বানের কথা আমায় বলোনি কেন?

35
00:02:14,676 --> 00:02:16,053
কারণ এতে কিচ্ছু যায় আসে না।

36
00:02:17,638 --> 00:02:19,389
বাবার প্রতিক্রিয়াটা একবার কল্পনা কর।

37
00:02:20,265 --> 00:02:24,770
প্রভাবশালী ট্রায়াঙ্গেল আমায় সমীহ করছে।
শান্তির জন্য আমার কাছে ভিক্ষা চাইছে।

38
00:02:24,853 --> 00:02:27,397
- এটা আমাদের বিবেচনা করে দেখা উচিত।
- কেন?

39
00:02:28,524 --> 00:02:32,152
আমরা ন্যায়ের পথে রয়েছি।
ঈশ্বর আমাদের নেতৃত্ব দিচ্ছে।

40
00:02:32,236 --> 00:02:37,491
হ্যাঁ, বেশ, এমনকি, যুদ্ধের ময়দানেও,
সেনাবাহিনীকে এটা বিশ্বাস করতে হবে।

41
00:02:37,574 --> 00:02:39,660
- ঈশ্বরের ওপর?
- না, তোমার ওপর।

42
00:02:41,119 --> 00:02:45,290
তাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে, 
তাদের রক্ষার জন্য রাণী যথাসাধ্য চেষ্টা করেছে।

43
00:02:47,251 --> 00:02:49,086
আমার লোকেরা আদেশ অনুযায়ীই চলবে।

44
00:02:50,254 --> 00:02:51,255
সিবেথ।

45
00:02:53,215 --> 00:02:56,969
একজন সৈনিককে তার উদ্দেশ্যের ওপর বিশ্বাস রাখতে হয়, 
নিজের রাণীর ওপর বিশ্বাস রাখতে হয়,

46
00:02:57,052 --> 00:03:00,514
তার প্রতি ভালোবাসা থাকতে হয়,
যাতে সে তার জন্য মরতেও দ্বীধাগ্রস্থ না হয়।

47
00:03:03,392 --> 00:03:12,568
ভেবে দেখো যদি কোনো সৈনিকের রক্ত না ঝরিয়ে ট্রিভানটিসকে
 আমাদের ভূমি দখল করা থেকে প্রতিহত করতে পারো।

48
00:03:13,777 --> 00:03:15,946
তুমি ইতোমধ্যেই তাদের আনুগত্য অর্জন করেছো,

49
00:03:16,029 --> 00:03:19,449
আর এটা সামলে নিলে,
তাদের ভালোবাসাও অর্জন করবে।

50
00:03:22,619 --> 00:03:23,996
এমনটা পূর্বে কখনো হয়নি।

51
00:03:25,080 --> 00:03:28,375
তো, ট্রিভানটিয়ানরাও বা শেষবার 
কবে আলোচনায় বসার আহ্বান করেছিল?

52
00:03:29,459 --> 00:03:31,545
- কখনোই নয়।
- হ্যাঁ।

53
00:03:33,964 --> 00:03:36,633
হয়তো পাশে ঈশ্বর থাকার মানে হলো...

54
00:03:37,843 --> 00:03:41,680
তুমি কোনো যুদ্ধ ব্যতীতই জয়ী হবে।

55
00:03:53,400 --> 00:03:55,694
ট্রিভানটিয়ানদের কোনো রাণী বা রাজা নেই।

56
00:03:55,777 --> 00:03:58,238
আমি মামুলি নেতাদের 
সাথে কোনো আলোচনায় বসবো না।

57
00:03:58,322 --> 00:03:59,907
অবশ্যই না।

58
00:04:01,074 --> 00:04:03,994
তবে চাইলে আমি 
তোমার দূত হিসেবে যেতে পারি।

59
00:04:04,494 --> 00:04:07,748
একজন প্রিন্সেস আর তোমার বোন হিসেবে,
আমি তোমার হয়ে কথা বলতে পারি।

60
00:04:14,963 --> 00:04:15,964
বেশ।

61
00:04:22,763 --> 00:04:24,723
ধন্যবাদ, সিবেথ।

62
00:04:28,018 --> 00:04:31,730
অবশ্যই, যেকোনো 
চুক্তির জন্য আনুষ্ঠানিক ক্ষমা...

63
00:04:32,231 --> 00:04:35,359
আর কাঞ্জুয়ায় করা হামলার 
জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

64
00:04:35,943 --> 00:04:39,947
কী? ভালো করেই জানো সেটা সম্ভব নয়।

65
00:04:41,865 --> 00:04:46,703
আমরা লড়াই ব্যতীতই 
যুদ্ধ জিততে চলেছি, তাই নয় কি?

66
00:04:47,663 --> 00:04:49,915
আমি তো বলবো, সবকিছুই সম্ভব।

67
00:04:55,000 --> 00:04:56,000
<font color="#25d2ff"><big>S</big>

68
00:04:56,000 --> 00:04:57,000
<font color="#25d2ff"><big>Se</big>

69
00:04:57,000 --> 00:04:58,000
<font color="#25d2ff"><big>See</big>

70
00:04:58,000 --> 00:04:59,000
<font color="#25d2ff"><big>See:</big>

71
00:04:59,000 --> 00:05:00,000
<font color="#25d2ff"><big>See: S</big>

72
00:05:00,000 --> 00:05:01,000
<font color="#25d2ff"><big>See: Se</big>

73
00:05:01,000 --> 00:05:02,000
<font color="#25d2ff"><big>See: Sea</big>

74
00:05:02,000 --> 00:05:03,000
<font color="#25d2ff"><big>See: Seas</big>

75
00:05:03,000 --> 00:05:04,000
<font color="#25d2ff"><big>See: Seaso</big>

76
00:05:04,000 --> 00:05:05,000
<font color="#25d2ff"><big>See: Season</big>

77
00:05:05,000 --> 00:05:06,000
<font color="#25d2ff"><big>See: Season-</big>

78
00:05:06,000 --> 00:05:07,000
<font color="#25d2ff"><big>See: Season-0</big>

79
00:05:07,000 --> 00:05:08,000
<font color="#25d2ff"><big>See: Season-02</big>

80
00:05:08,000 --> 00:05:09,000
<font color="#25d2ff"><big>See: Season-02:</big>

81
00:05:09,000 --> 00:05:10,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [</big>

82
00:05:10,000 --> 00:05:11,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [E</big>

83
00:05:11,000 --> 00:05:12,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [Ep</big>

84
00:05:12,000 --> 00:05:13,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [Epi</big>

85
00:05:13,000 --> 00:05:14,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [Epis</big>

86
00:05:14,000 --> 00:05:15,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [Episo</big>

87
00:05:15,000 --> 00:05:16,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [Episod</big>

88
00:05:16,000 --> 00:05:17,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [Episode</big>

89
00:05:17,000 --> 00:05:18,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [Episode-</big>

90
00:05:18,000 --> 00:05:19,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [Episode-0</big>

91
00:05:19,000 --> 00:05:20,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [Episode-05</big>

92
00:05:20,000 --> 00:05:21,000
<font color="#25d2ff"><big>See: Season-02: [Episode-05]</big>

93
00:05:21,000 --> 00:05:22,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]

94
00:05:22,000 --> 00:05:23,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভা</small></u>

95
00:05:23,000 --> 00:05:24,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবা</small></u>

96
00:05:24,000 --> 00:05:25,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবানু</small></u>

97
00:05:25,000 --> 00:05:26,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবানুবা</small></u>

98
00:05:26,000 --> 00:05:27,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবানুবাদে</small></u>

99
00:05:27,000 --> 00:05:28,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>

100
00:05:28,000 --> 00:05:29,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আ</font>

101
00:05:29,000 --> 00:05:30,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আক</font>

102
00:05:30,000 --> 00:05:31,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আকতা</font>

103
00:05:31,000 --> 00:05:32,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আকতার</font>

104
00:05:32,000 --> 00:05:33,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আকতার হো</font>

105
00:05:33,000 --> 00:05:34,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আকতার হোসে</font>

106
00:05:34,000 --> 00:06:14,000
<font color="#25d2ff"><u><big>See: Season-02:[Episode-05]</big></u></font>
<small><u>ভাবানুবাদে:</small></u>
<font color="#ee001e">আকতার হোসেন</font>

107
00:06:18,086 --> 00:06:20,881
তো তুমি ভেবেছিলে তোমার স্ত্রী মারা গেছে,
তবে সেই ধারণা ভুল ছিল,

108
00:06:20,964 --> 00:06:22,925
আর পুনরায় তার 
সাথে মিলিত হতে চলেছো।

109
00:06:23,008 --> 00:06:26,929
তুমি নিশ্চই বেশ উতলা হয়ে আছো। আমার নিজেরই
তর সইছে না, যদিও তার সাথে কখনো সাক্ষাতই হয়নি।

110
00:06:27,012 --> 00:06:29,681
তবে হ্যাঁ, সে প্রিন্সেস হবার দরুণ 
বিষয়টা এখন একটু জটিল হয়ে গেছে।

111
00:06:29,765 --> 00:06:31,099
অদ্ভুত, তাই না?

112
00:06:31,183 --> 00:06:33,894
ও কখনো তার প্রিন্সেস 
হওয়ার কথাটা জানানোর ব্যাপারে ভাবেনি।

113
00:06:34,811 --> 00:06:37,940
বুঝে পাই না মানুষ কীভাবে 
এই ধরণের জিনিসগুলো নিয়ে মিথ্যে বলে।

114
00:06:38,023 --> 00:06:41,652
তোমার জায়গায় থাকলে, 
আমার পুরো সম্পর্কটাই মিথ্যা মনে হতো।

115
00:06:41,735 --> 00:06:43,445
কিন্তু তোমরা একসাথে মিলে
দুই সন্তানকে মানুষ করেছো।

116
00:06:43,529 --> 00:06:46,073
এতকিছু হওয়ার পর মিথ্যে 
বলা কঠিন হয়ে পড়ে।

117
00:06:46,156 --> 00:06:49,618
হয়তো তোমার জায়গায় থাকলে,
আমি খুবই রেগে যেতাম।

118
00:06:49,701 --> 00:06:54,164
এছাড়া, ব্যাকুল আর ঘাবড়েও পড়তাম।
কিন্তু আবার ওর বেঁচে থাকার জন্য খুশিও হতাম।

119
00:06:54,665 --> 00:06:57,000
হয়তো কী মনে হবে তা বুঝতেই পারবো না।

120
00:06:57,084 --> 00:06:59,586
কী জানি আমি?
কখনো তো প্রেমেও পড়িনি।

121
00:07:00,420 --> 00:07:02,172
হয়তো অতিরিক্ত বকবক করার জন্য।

122
00:07:25,487 --> 00:07:27,114
মনে হচ্ছে এটা মরে গেছে।

123
00:07:33,120 --> 00:07:35,080
আমি তোমার সাথে 
অনুশীলনে যোগ দিতে পারি?

124
00:07:36,498 --> 00:07:38,625
দেখা যাক, তুমি জীবিতদের 
সাথে কেমন লড়াই করো।

125
00:07:42,838 --> 00:07:44,298
আমি শুধুমাত্র সৈনিকদের সাথে লড়ি।

126
00:07:45,257 --> 00:07:47,301
আর অবশ্যই, খড়ের বান্ডিলের সাথে।

127
00:07:47,968 --> 00:07:50,137
চলো না। দারুণ মজা হবে। আমরা--

128
00:07:54,224 --> 00:07:55,225
ঠিক বলেছো।

129
00:07:55,934 --> 00:07:58,812
এটা ভারি আনন্দদায়ক ছিল। ধন্যবাদ।

130
00:08:12,784 --> 00:08:17,039
প্রিন্সেসের ছেলের শরীরে আঘাত 
করে তাকে ক্ষুদ্ধ করার ঝুঁকি নেবার কোনো ইচ্ছা নেই।

131
00:08:19,625 --> 00:08:22,586
তাই, রাস্তা মাপো।

132
00:08:29,218 --> 00:08:30,219
টড!

133
00:08:35,849 --> 00:08:37,476
আমি নিজের বোনের রক্ষা করতে পারিনি।

134
00:08:39,895 --> 00:08:41,395
বাবারও সাহায্যে আসতে ব্যর্থ হয়েছি।

135
00:08:43,732 --> 00:08:46,193
আমি নিজের পরিবারকে
রক্ষা করার মতো শক্তিশালী হতে চাই।

136
00:08:47,736 --> 00:08:49,988
অন্যের সাহায্যে আর চলতে পারবো না।

137
00:08:52,824 --> 00:08:55,786
আমি নিশ্চিত প্রিন্সেস তোমার তোমার জন্য 
কোনো উপযুক্ত প্রশিক্ষক নিয়োগ দিতে পারবেন।

138
00:08:56,954 --> 00:08:59,623
হ্যাঁ। আমি তাকে তোমায় নিয়োগ দিতে বলবো।

139
00:09:09,383 --> 00:09:10,759
আর আমিই কেন?

140
00:09:11,927 --> 00:09:13,679
কারণ আমাদের মধ্যে বেশ জমে।

141
00:09:16,014 --> 00:09:17,808
আজকের মতো যথেষ্ট।

142
00:09:31,947 --> 00:09:35,534
- জেনারেল, স্যার।
- লেফটেন্যান্ট, এসো।

143
00:09:47,796 --> 00:09:50,132
- এটা ধারালো।
- হ্যাঁ।

144
00:09:51,592 --> 00:09:54,386
ভার্জিন স্টিলের তৈরি।
নতুন পদ্ধতিতে ঝালাই করা হয়েছে।

145
00:09:55,596 --> 00:09:58,974
সঠিকভাবে ব্যবহার করলে,
এর হাত থেকে পার পাওয়া মুশকিল হবে।

146
00:09:59,808 --> 00:10:01,977
আমি পুরো ব্যাটালিয়নকে সশস্ত্র করে তুলছি।

147
00:10:04,605 --> 00:10:05,606
নাও।

148
00:10:07,649 --> 00:10:09,067
এটা তোমার।

149
00:10:11,320 --> 00:10:12,321
ঠিক বুঝলাম না।

150
00:10:12,404 --> 00:10:16,033
ট্রায়াঙ্গেল না পায়ানবাসীদের 
শান্তির প্রস্তাব দিয়েছে?

151
00:10:18,493 --> 00:10:22,831
যুদ্ধের মনস্থ না হলে রাণী অন্য 
রাষ্ট্রের ওপর মিথ্যা অপবাদ দিতো না।

152
00:10:22,915 --> 00:10:26,084
শান্তির আলোচনা বিফলে যাবে,
আর সেটা আমরা নিশ্চিত করবো।

153
00:10:26,168 --> 00:10:29,630
আপনি ট্রায়াঙ্গেলের সাথে বড্ড মুখর।

154
00:10:30,339 --> 00:10:33,175
কোনো ভুলভ্রান্তি হলেই,
তারা সব দোষ আপনাকে দেবে।

155
00:10:33,258 --> 00:10:35,511
সেজন্যই আমার পরিবর্তে তুমি যাবে।

156
00:10:38,263 --> 00:10:43,560
পায়ার সাথে শান্তিচুক্তির কোনো সুযোগ 
থেকে থাকলে, একবার চেষ্টা করেই দেখা যাক না?

157
00:10:44,353 --> 00:10:47,397
এমনিতেও, পশ্চিমে আমরা 
গ্যানাইটদের সাথে লড়তে ব্যস্ত রয়েছি।

158
00:10:47,481 --> 00:10:48,482
রেন।

159
00:10:52,319 --> 00:10:53,320
রেন।

160
00:10:54,321 --> 00:10:58,742
পায়ানের রাণী আধিপত্যবাদী হয়ে উঠেছে।
সে আমাদের পরিচয় ভুলে গেছে।

161
00:11:00,160 --> 00:11:06,166
তাকে সেটা স্মরণ করিয়ে 
দেয়াটাই প্রজাতন্ত্রের জন্য ভালো হবে।

162
00:11:24,726 --> 00:11:26,770
ঠিক আছে। এদিকে। সাথে থাকো।

163
00:11:51,170 --> 00:11:52,713
ওটা তামাকটি জুন।

164
00:11:57,634 --> 00:11:58,635
এখানেই থাকো।

165
00:12:06,018 --> 00:12:07,019
যা।

166
00:12:09,980 --> 00:12:12,149
খবর জোগাড় করা অব্ধি 
তোমায় অপেক্ষা করতে বলেছিলাম।

167
00:12:12,232 --> 00:12:13,525
ও এখানে আছে না-কি নেই?

168
00:12:13,609 --> 00:12:17,446
প্রিন্সেস মাঘরা এখানেই 
রয়েছে আর আপাতত সে নিরাপদ।

169
00:12:18,238 --> 00:12:19,823
তুমি কিছু একটা লুকাচ্ছো।

170
00:12:20,949 --> 00:12:24,077
সে মহারাণীর সাথে আছে।
এটুকুই নিশ্চিতভাবে বলতে পারি।

171
00:12:24,786 --> 00:12:25,871
আর কফুন?

172
00:12:25,954 --> 00:12:27,706
ওর কোনো খবর পাইনি।

173
00:12:27,789 --> 00:12:31,168
ওর উইচফাইন্ডার রক্ষক 
কম্পাস ম্যাপ ছাড়াই সফর করছিল।

174
00:12:31,251 --> 00:12:33,378
সম্ভবত আমরা আগে পৌঁছে গেছি।

175
00:12:33,462 --> 00:12:34,546
চলো তাকে খুঁজে বের করি।

176
00:12:34,630 --> 00:12:36,215
সবচেয়ে উঁচু বাড়িটা খুঁজে বের করো।

177
00:12:36,298 --> 00:12:38,175
রাণী নিশ্চিত ওটাকেই তার দূর্গ বানিয়েছে।

178
00:12:38,258 --> 00:12:39,343
তুমি আসবে না?

179
00:12:39,843 --> 00:12:42,971
রাণীর মতে আমি মৃত,
সেজন্য আপাতত খবরটা চাপাই থাকুন।

180
00:12:43,055 --> 00:12:45,390
আমার অনুগত উইচফাইন্ডারদের সন্ধান করে,

181
00:12:45,474 --> 00:12:47,726
নিশ্চিত হতে হবে, 
তারা আমার সঙ্গ দেবে কি-না।

182
00:12:47,809 --> 00:12:50,687
রাণীর মুখোমুখি হতে হলে,
ওদের সমর্থনের প্রয়োজন পড়বে।

183
00:12:52,105 --> 00:12:55,234
- আর তোমায় কীভাবে খুঁজে বের করবো?
- সময় এলে, আমিই তোমায় খুঁজে নেবো।

184
00:12:56,902 --> 00:12:58,862
রাণীর থেকে সতর্ক থেকো।

185
00:12:58,946 --> 00:13:03,075
তার মতো কাউকে তুমি আগে কখনো দেখোনি,
আর তুমি তারই রাজ্যে রয়েছো।

186
00:13:03,951 --> 00:13:05,202
এটা আমি নিজেই সামলে নিতে পারবো।

187
00:13:05,285 --> 00:13:08,205
হ্যাঁ, তবে মুন্ডুবিহীনভাবে পারবে না।

188
00:13:12,292 --> 00:13:13,961
আমি এখনো ওকে ভরসা করি না।

189
00:13:15,379 --> 00:13:19,508
আমিও না, তবে এখনো 
অব্ধি কোনোরকম ভুল পদক্ষেপ নেয়নি।

190
00:13:21,093 --> 00:13:22,886
আমরা এরকম দলবেঁধে যেতে পারবো না।

191
00:13:22,970 --> 00:13:25,097
প্যারিস, তুমি শার্লেটের সাথে এখানেই থাকো।

192
00:13:25,180 --> 00:13:28,851
- তাকে খুঁজে পেলেই আমরা তোমাদের জন্য লোক পাঠাবো।
- হানিওয়াকে সুরক্ষিত রাখতে আমায় ওর নিকটে থাকতে হবে।

193
00:13:29,560 --> 00:13:32,396
আর গত ১৭ বছর ধরে হানিওয়াকে 
কে সুরক্ষিত রেখে এসেছে?

194
00:13:32,896 --> 00:13:34,022
নাও।

195
00:13:34,773 --> 00:13:36,108
এটা সুরক্ষিত রেখো।

196
00:13:38,443 --> 00:13:39,486
সাবধানে যেও, বাবা।

197
00:13:50,038 --> 00:13:51,540
নিশ্চিত এটাই হবে।

198
00:14:04,094 --> 00:14:06,305
সে আমাদের এখানে 
দেখে অনেক খুশি হবে।

199
00:14:08,682 --> 00:14:11,602
- সে এখন একজন প্রিন্সেস।
- সে এখনো আমার মা'ই।

200
00:14:13,187 --> 00:14:17,399
যদি তার উল্টোটা হয়?
এখানে এসে যদি সে বদলে যায়?

201
00:14:20,152 --> 00:14:21,695
তাহলে আমরা তাকে উদ্ধার করবো।

202
00:14:34,208 --> 00:14:37,461
দু'জন প্রহরী রয়েছে। ছয় ধাপ দূরে।

203
00:14:37,961 --> 00:14:39,671
প্রহরী, ছয় ধাপ দূরে।

204
00:14:46,929 --> 00:14:48,263
নিজের পরিচয় দাও।

205
00:14:49,223 --> 00:14:50,724
এখানে প্রিন্সেস মাঘরার 
সাথে দেখা করতে এসেছি।

206
00:14:50,807 --> 00:14:52,935
প্রিন্সেস আগন্তুকদের সাথে 
প্রাসাদে সাক্ষাৎ করেন না।

207
00:14:53,018 --> 00:14:54,019
কেটে পড়ো।

208
00:14:54,645 --> 00:14:56,772
- আমার সাথে দেখা করবে।
- কেটে পড়তে বলেছি!

209
00:15:02,694 --> 00:15:04,196
হানিওয়া!

210
00:15:06,657 --> 00:15:08,200
- মাঘরা!
- মামা!

211
00:15:09,409 --> 00:15:10,410
থামো!

212
00:15:12,913 --> 00:15:14,081
পাপা! পাপা!

213
00:15:16,458 --> 00:15:17,543
থামো!

214
00:15:18,919 --> 00:15:20,128
লড়াই বন্ধ করো।

215
00:15:27,886 --> 00:15:28,887
বাবা?

216
00:15:29,680 --> 00:15:31,932
না। ভাল্লুক।

217
00:15:34,643 --> 00:15:35,811
তোমায় খুঁজে পেয়েছি।

218
00:15:35,894 --> 00:15:37,020
জানতাম তুমি পারবে।

219
00:15:44,945 --> 00:15:47,030
- মামা।
- হানিওয়া।

220
00:15:48,073 --> 00:15:49,700
ওহ, সোনা মা আমার।

221
00:15:52,911 --> 00:15:56,957
- ভেবেছিলাম তুমি মারা গেছো।
- সব ঠিক আছে। তুমি এখন নিরাপদ।

222
00:15:57,040 --> 00:15:59,793
তোমায় খুঁজে পেয়েছি।

223
00:15:59,877 --> 00:16:00,878
মাঘরা।

224
00:16:01,962 --> 00:16:04,464
বলোনি তো কেউ আসবে।

225
00:16:07,676 --> 00:16:08,677
বাবা।

226
00:16:10,804 --> 00:16:13,599
ও লর্ড হার্লান।

227
00:16:14,433 --> 00:16:18,395
- এটা ওর বাড়ি।
- সোনা, কী যে বলো না! এটা আমাদের বাড়ি।

228
00:16:19,646 --> 00:16:23,108
- কী?
- বাবা। আমার কথাটা শোনো।

229
00:16:23,192 --> 00:16:26,570
বাবা? ও বাবা ভস?

230
00:16:26,653 --> 00:16:27,654
হ্যাঁ।

231
00:16:29,489 --> 00:16:32,201
আমি হার্লান, পেনসার লর্ড,

232
00:16:33,577 --> 00:16:36,580
আর শুনতে অদ্ভুত লাগবে ঠিকই,
তবে আমি তোমার স্ত্রী'কে বিয়ে করেছি।

233
00:16:37,164 --> 00:16:39,333
বাবা। উপরে চলো।

234
00:16:39,416 --> 00:16:42,961
- কী বলছে এসব?
- উপরে চলো, সব বুঝিয়ে বলবো।

235
00:16:44,004 --> 00:16:45,005
চলো।

236
00:16:45,088 --> 00:16:47,674
হ্যাঁ, চলো উপরে গিয়ে 
গরমাগরম চা খাবো।

237
00:16:47,758 --> 00:16:50,802
তুমি। বকা বন্ধ করো।

238
00:16:51,386 --> 00:16:53,680
- এটা তো মুশকিল হবে।
- গলায় কোপ বসালে কিন্তু হবে না।

239
00:16:54,348 --> 00:16:55,766
আর তোমার স্ত্রী'কে বিধবা করে দেবে?

240
00:16:55,849 --> 00:16:58,936
তো, এটা বাবা ভস?

241
00:17:00,020 --> 00:17:01,021
ওটা কে?

242
00:17:02,064 --> 00:17:05,608
"ওটা কে?" তোমার রাণী, ব্যস এটুকুই।

243
00:17:07,109 --> 00:17:09,613
স্বাগত, বাবা ভস।

244
00:17:11,448 --> 00:17:13,700
আর আমার বোন 
হানিওয়ার নাম ডাকছিল?

245
00:17:16,662 --> 00:17:18,579
<font color="#d8ff0c">[ইশারা] প্লিজ।

246
00:17:19,580 --> 00:17:20,624
আমি হানিওয়া।

247
00:17:36,223 --> 00:17:38,100
ঈশ্বর আমার প্রার্থনায় সাড়া দিয়েছে।

248
00:17:39,852 --> 00:17:42,688
আমার বোনের পরিবার 
সুরক্ষিতভাবে ফিরে এসেছে।

249
00:17:45,649 --> 00:17:46,900
আমার সোনারা।

250
00:17:48,861 --> 00:17:52,698
তোমরা আমার সাথে ডিনার করবে।
তোমাদের সুরক্ষিত ফিরে আসার উদযাপন করবো।

251
00:18:00,664 --> 00:18:02,165
সে এখন এসব করবে?

252
00:18:06,003 --> 00:18:07,629
পরাক্রমশালী বাবা ভস।

253
00:18:10,424 --> 00:18:13,260
শ্রুতিগুলো ঠিকই তোমার সাথে যায়,
একদমই হতাশ করোনি। 

254
00:18:13,760 --> 00:18:16,847
আমার প্রহরীদের এমন শায়েস্তা 
করলে যেন কোনো ওরা লম্বা ঘাস।

255
00:18:17,389 --> 00:18:18,891
ওরা অতটাও লম্বা নয়।

256
00:18:21,351 --> 00:18:23,270
বিশ্বের অন্যতম সেরা সৈনিক।

257
00:18:23,937 --> 00:18:26,815
আপনি ওদের বাচ্চাদের সন্ধান করতে পাঠিয়েছিলেন।
সেজন্য তারা কোনো পুরুষের সাথে লড়তে সক্ষম নয়।

258
00:18:26,899 --> 00:18:27,900
বাবা। 

259
00:18:30,235 --> 00:18:31,570
সমস্যা নেই, মাঘরা।

260
00:18:32,738 --> 00:18:34,865
ওকে আমার সামনে নম্র হতে হবে না।

261
00:18:34,948 --> 00:18:37,242
সর্বোপরি, আমরা তো 
একটা পরিবারই, তাই নয় কি?

262
00:18:37,326 --> 00:18:38,744
শোনো, শোনো।

263
00:18:40,329 --> 00:18:45,209
তাছাড়া, একজন পূর্ব ট্রিভানটিয়ান 
সৈনিক আর ক্রীতদাসের থেকে,

264
00:18:45,292 --> 00:18:48,212
ভদ্রতার আশা না করাই ভালো।

265
00:18:48,295 --> 00:18:49,546
সিবেথ, প্লিজ।

266
00:18:49,630 --> 00:18:52,508
দাঁড়াও-- তুমি একজন ক্রীতদাস?

267
00:18:53,509 --> 00:18:56,470
সত্যি? বাহ।

268
00:18:57,221 --> 00:18:59,306
মানে, এমন নয় যে আমি 
বিচার করছি, তবে--

269
00:19:00,182 --> 00:19:02,935
- না, আমি বিচারই করছি। অনেক বেশি। 
- মুখটা বন্ধ রাখো।

270
00:19:03,018 --> 00:19:04,937
হ্যাঁ, হার্লান।

271
00:19:05,604 --> 00:19:08,774
মুখটা বন্ধ রাখো। 
একদম ছোট্ট ইঁদুরের মতো।

272
00:19:08,857 --> 00:19:10,442
আমার শুধু এটা ভেবেই অদ্ভুত লাগছে যে,

273
00:19:10,526 --> 00:19:15,364
পায়ান প্রিন্সেস সবাইকে 
ছেড়ে একজন ক্রীতদাসকে বিয়ে করেছিল।

274
00:19:15,447 --> 00:19:19,826
যদিও মনে হয় জারালামারেল তোর কাছে 
আর কোনো বিকল্প রাখেনি, তাই না?

275
00:19:19,910 --> 00:19:21,161
তোকে এভাবে ছেড়ে দিয়ে?

276
00:19:21,828 --> 00:19:26,375
তোমার সামনে তোমার স্ত্রী'র প্রাক্তণ প্রেমিকের 
ব্যাপারে আলোচনা করার জন্য দুঃখিত, লর্ড হার্লান।

277
00:19:26,458 --> 00:19:30,212
না, সমস্যা নেই। সব ঠিক আছে।
আমাদের সবারই একটা অতীত থাকে, তাই নয় কি?

278
00:19:31,129 --> 00:19:34,341
উদাহরণস্বরূপ, পূর্বে এটা 
আমার বাড়ি ছিল। এখন এটা আপনার।

279
00:19:34,842 --> 00:19:37,219
আর এরকম পরিবর্তন অব্যাহত থাকে।

280
00:19:37,302 --> 00:19:39,388
যা বলেছো।

281
00:19:40,514 --> 00:19:43,392
যেহেতু জন্মগত অধিকারই 
আমার ভবিষ্যতকে নির্ধারিত করে রেখেছিল,

282
00:19:43,475 --> 00:19:46,728
তাই বলার মতো কোনো 
ব্যতিক্রমী অতীত আমার নেই।

283
00:19:46,812 --> 00:19:51,650
হয়তো কোনোভাবে,
মাঘরার ওপর আমার হিংসা হয়।

284
00:19:52,985 --> 00:19:57,614
স্বাধীনতা, যতই নিজের পথ বেছে 
নেওয়া স্বার্থপরতা মনে হোক না কেন,

285
00:19:57,698 --> 00:20:01,618
কারো তোয়াক্কা না করে,
কারো প্রতি কোনো দায়িত্ব পালন না করে--

286
00:20:01,702 --> 00:20:06,039
মাফ করবেন, মহিমাবতী,
মাঘরা তার জীবনকে...

287
00:20:06,123 --> 00:20:10,002
তার স্বামীকে ভালোবাসতে,
সন্তানদের মানুষ করতে,

288
00:20:10,085 --> 00:20:12,379
আর আলকেনীদের সেবায় সমর্পিত করেছে।

289
00:20:12,462 --> 00:20:15,090
মাফ করবেন, পাহাড়ি মহিলা...

290
00:20:16,633 --> 00:20:20,304
আমার বোনের কারণেই আলকেনীরা 
রাজসিংহাসনের বিশ্বাসঘাতক।

291
00:20:20,387 --> 00:20:22,264
আলকেনীরা কখনোই রাজসিংহাসনের 
বিশ্বাসঘাতক হতে পারে না।

292
00:20:22,347 --> 00:20:23,932
আলকেনীদের আর কোনো অস্তিত্বই নেই।

293
00:20:24,016 --> 00:20:26,560
কোনো গোপন জাতি উধাও হয়ে পড়লে,
আমরা কীভাবে জানবো?

294
00:20:26,643 --> 00:20:27,769
যথেষ্ট হয়েছে।

295
00:20:31,773 --> 00:20:37,154
একটা ভালো কারণেই আমাদের বাবা খাবার 
সময় রাজনৈতিক আলোচনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

296
00:20:37,237 --> 00:20:38,655
ভালো বলেছো, সোনা।

297
00:20:39,156 --> 00:20:42,743
- কেউ ওয়াইন নেবে?
- আমি নেবো।

298
00:20:43,744 --> 00:20:44,745
এটা হাস্যকর।

299
00:20:45,454 --> 00:20:49,166
শৈশবে, আমি রোমান্টিক ছিলাম।

300
00:20:50,584 --> 00:20:53,587
মাঘরা সর্বদা আইবুড়ো থাকার কসম খেতো,
আর তবুও, দেখো এখন কী অবস্থা।

301
00:20:54,296 --> 00:20:57,382
আমি অবিবাহিত রয়ে গেছি, 
আর ও এই টেবিলে দু'জন স্বামীকে নিয়ে বসে আছে। 

302
00:21:00,636 --> 00:21:02,679
মানে এটা অপমান 
করার জন্য বলছি না, বাবা ভস।

303
00:21:02,763 --> 00:21:07,226
আমি আমার বোনকে বড্ড স্নেহ করি, 
যতই ও আমায় মিথ্যে বলুক বা প্রতারনা করুক।

304
00:21:07,309 --> 00:21:08,936
<font color="#d8ff0c">[ইশারা]
তুমিই আমার স্বামী।
আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি।

305
00:21:09,019 --> 00:21:11,271
আমি এখনো ওর জন্য 
মরতে পারি বা মারতেও পারি।

306
00:21:11,980 --> 00:21:13,941
হয়তো তুমিও এমনটাই ভাবো।

307
00:21:14,942 --> 00:21:16,735
ওহ, আর তুমি, লর্ড হার্লান।

308
00:21:17,569 --> 00:21:20,447
এমন সঙ্গ পেতে কে'ই বা না চায়।

309
00:22:26,388 --> 00:22:28,891
আমার কণ্ঠটা চিনতে পারছো, সৈনিক?

310
00:22:42,946 --> 00:22:46,033
সম্ভবত না, কারণ তুমি মারা গেছো।

311
00:22:47,409 --> 00:22:48,827
কেবল অন্তর থেকে।

312
00:22:53,790 --> 00:22:55,876
রাণী বলেছিলেন তুমি আত্মহত্যা করেছো।

313
00:22:57,669 --> 00:23:04,092
রাণীর সর্বদা সত্যটা 
বলতে কষ্ট হয়, তাই নয় কি?

314
00:23:06,929 --> 00:23:08,180
খোলাখুলি বলতে পারবো না।

315
00:23:15,229 --> 00:23:20,234
তো... এবার কী হবে?

316
00:23:23,779 --> 00:23:25,030
এত আগ্রহ কীসের?

317
00:23:34,790 --> 00:23:36,542
কফুন, হানিওয়া,

318
00:23:37,459 --> 00:23:41,171
তোমাদের জেনে রাখা উচিত যে, 
তোমাদের মা কখনোই তোমাদের সন্ধানকার্য থামায়নি।

319
00:23:41,255 --> 00:23:45,050
তোমরা বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই,
ওর মনে কেবল তোমরাই ছিলে।

320
00:23:46,385 --> 00:23:49,972
দুর্ভাগ্যবশত তোমাদের আগমনের পরপরই,
ওকে একটা সফরে যেতে হচ্ছে।

321
00:23:50,055 --> 00:23:52,015
- এমনটা না হলেই ভালো হতো।
- সফরে?

322
00:23:52,099 --> 00:23:53,100
কোন সফরে?

323
00:23:53,183 --> 00:23:56,103
- উনি কী বলছেন?
- তোমাদের জানানোর সময় পাইনি--

324
00:23:56,186 --> 00:23:58,355
এই মিশনটা ভারি গুরুত্বপূর্ণ।

325
00:23:59,690 --> 00:24:04,278
ট্রিভানটিসের প্রতিনিধিদের স্বাগত 
জানাতে মাঘরা আমার দূত হিসেবে যাবে।

326
00:24:04,361 --> 00:24:06,280
এখনই রওনা দেবে?

327
00:24:06,363 --> 00:24:09,867
মাত্র কয়েকদিনেরই ব্যাপার। আমায় যেতে হবে।

328
00:24:09,950 --> 00:24:11,326
- আমি তোমার সাথে যাবো।
- আমিও।

329
00:24:11,410 --> 00:24:13,203
- না।
- না।

330
00:24:14,121 --> 00:24:16,248
তোমরা রাজপরিবারের সদস্য।

331
00:24:16,790 --> 00:24:19,626
প্রত্যাখ্যান করলে ট্রিভানটিয়ানদের 
ভারি মূল্য চোকাতে হবে।

332
00:24:20,794 --> 00:24:22,588
আমরা সেখানে থাকলেও,
তারা জানতে পারবে না।

333
00:24:23,797 --> 00:24:28,218
তোমরা এই রাজ্যের ভবিষ্যত 
আর সম্ভবত এই পৃথিবীরও।

334
00:24:28,302 --> 00:24:30,429
তোমাদের বিপদে ঠেলে 
দেয়ার ঝুঁকি আমরা নিতে চাই না।

335
00:24:30,512 --> 00:24:32,723
আমার বোন ঠিকই বলেছে।
তোমরা এখানেই থাকবে।

336
00:24:32,806 --> 00:24:35,142
তোমাদের সবেমাত্র ফিরে পেয়েছি।
আর হারাতে পারবো না।

337
00:24:35,225 --> 00:24:38,562
- মামা।
- হানিওয়া। তোমার মা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

338
00:24:38,645 --> 00:24:42,274
মাঘরা, ট্রিভানটিয়ানরা কখনোই 
শান্তির জন্য প্রতিনিধি দল পাঠাবে না।

339
00:24:42,357 --> 00:24:43,984
ওরা কোনোরকম আপোষ করবে না।

340
00:24:44,067 --> 00:24:48,238
এটাকে ঠিক আপোষ বলা যায় না,
ওরা তোষামোদ করতে চলেছে।

341
00:24:48,322 --> 00:24:51,074
ট্রিভানটিয়ানরা কখনোই
তোষামোদ করে না, আর করবেও না।

342
00:24:51,950 --> 00:24:54,203
এখনো তারা কোনো যোগ্য প্রতিপক্ষকে পায়নি।

343
00:24:55,037 --> 00:24:57,164
- আপনি?
- ঈশ্বর।

344
00:24:58,832 --> 00:25:01,960
ওদের সৈনিকেরা আপনার 
ঈশ্বরের গলা কেটে রক্ত পান করবে।

345
00:25:02,044 --> 00:25:04,713
তবুও ট্রিভানটিয়ানরাই কিন্তু 
শান্তির আহ্বান জানিয়েছে।

346
00:25:04,796 --> 00:25:06,340
এটা ওদের কোনো কৌশল বা ফাঁদ।

347
00:25:06,423 --> 00:25:09,468
বাবা, আমাদের চেষ্টা করতে হবে।
যদি কোনো সুযোগ থেকে থাকে--

348
00:25:09,551 --> 00:25:10,719
নেই।

349
00:25:10,802 --> 00:25:12,638
তাহলে আমরা ওদের 
যুদ্ধের ময়দানেই পরাস্ত করবো।

350
00:25:12,721 --> 00:25:15,557
- তার সুযোগও ক্ষীণ।
- তাহলে আমাদের কী করতে বলছো?

351
00:25:15,641 --> 00:25:19,353
ট্রিভানটিয়ানরা পশ্চিমে 
গ্যানাইটদের সাথে লড়তে ব্যস্ত।

352
00:25:19,436 --> 00:25:21,230
পূর্বে তাদের মনোযোগ টেনে এনো না।

353
00:25:21,313 --> 00:25:23,357
- তার জন্য যদি অনেক দেরি হয়ে যায়?
- তাহলে, আত্মসমর্পণ করে ফেলো।

354
00:25:23,440 --> 00:25:25,025
একদম খাঁটি ট্রিভানটিয়ানের 
মতো কথা বললে।

355
00:25:44,169 --> 00:25:46,380
একটু বোঝার চেষ্টা করো।

356
00:25:46,463 --> 00:25:49,424
আমাদের নিরাপদ রাখতে ওর প্রয়োজন ছিল।

357
00:25:49,508 --> 00:25:51,510
ঐ হারামজাদার তো সেটা মনে হয় না।

358
00:25:52,219 --> 00:25:53,720
সেটা ওর ব্যাপার।

359
00:25:54,972 --> 00:25:58,809
বাবা। তুমি সর্বদা আমায় বিশ্বাস করেছো।

360
00:26:01,812 --> 00:26:03,772
আর তুমি পুরোটা সময় আমায় 
মিথ্যার আঁড়ালে রেখেছিলে।

361
00:26:04,273 --> 00:26:07,734
বেশ, যে অতীত দুঃখ বয়ে আনে,
তা ভুলে যাওয়াই মঙ্গলজনক।

362
00:26:09,278 --> 00:26:11,363
তুমি আনন্দের সহিত তা স্মরণ করেছো, প্রিন্সেস।

363
00:26:12,823 --> 00:26:18,537
প্রিন্সেস পায়া থেকে পালানোর পর সেদিনই 
মরে গিয়েছিল, যেদিন আমি তোমাকে বিয়ে করি।

364
00:26:18,620 --> 00:26:20,163
তাহলে চলো এখান থেকে চলে যাই।

365
00:26:21,540 --> 00:26:23,834
আমাদের সন্তানদের নিয়ে 
আবারও পাহাড়ে ফিরে যাবো।

366
00:26:23,917 --> 00:26:26,503
আমরা সেখানে সুখী ছিলাম।
আবারও হতে পারবো।

367
00:26:26,587 --> 00:26:29,548
- এটা এত সহজ হলে ভালোই হতো।
- এটা এতটাই সহজ।

368
00:26:29,631 --> 00:26:33,260
তুমি আমার স্ত্রী, ওরা আমাদের সন্তান,
আর তুমি এই অতীতকে ভুলতে চাও।

369
00:26:33,343 --> 00:26:35,345
বেশ, এরা আমার বাবার জনগণ।

370
00:26:38,140 --> 00:26:43,854
মৃত্যুশয্যায় সে তাদেরকে আমার বোনের 
হাত থেকে রক্ষার জন্য কাকুতি-মিনতি করেছিল,

371
00:26:43,937 --> 00:26:45,397
আর আমি তাকে নিরাশ করেছি।

372
00:26:47,024 --> 00:26:51,320
আমি পায়া ছেড়ে চলে যাই,
আর বহু মানুষ সিবেথের হাতে অকালে প্রাণ হারায়।

373
00:26:55,616 --> 00:27:01,705
আমিই একমাত্র ওকে সিংহাসনের 
জন্য টেক্কা দিয়ে এই রাজ্যকে রক্ষা কর‍তে পারবো।

374
00:27:04,124 --> 00:27:06,293
তো, প্রিন্সেস হওয়াটাই যথেষ্ট নয়।

375
00:27:07,544 --> 00:27:09,338
এখন তুমি রাণী হতে চাও?

376
00:27:09,421 --> 00:27:12,299
যতদিন না পুরোপুরি শান্তির বিস্তার করতে পারছি,

377
00:27:12,382 --> 00:27:14,760
আর তারপর রাজ্যের 
দায়িত্ব হার্লানকে দিয়ে দেবো।

378
00:27:14,843 --> 00:27:18,305
মাঘরা, হার্লান তোমায় ওর 
হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

379
00:27:18,889 --> 00:27:22,518
না। আমিই ওকে ব্যবহার করছি।

380
00:27:24,269 --> 00:27:26,897
তুমি নিজের জন্য সবচেয়ে 
গুরুত্বপূর্ণ জিনিসটাই ভুলে যাচ্ছো।

381
00:27:26,980 --> 00:27:30,359
তুমি, আমি, হানিওয়া, কফুন,
আমরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

382
00:27:30,442 --> 00:27:32,152
সন্তানদের জন্য আমি 
হাসিমুখে মরতেও রাজি আছি।

383
00:27:32,236 --> 00:27:35,405
তোমায় ওদের জন্য মরতে বলছি না।
বরং বাঁচতে বলছি।

384
00:27:35,489 --> 00:27:36,490
যদি পালিয়ে যাই--

385
00:27:37,282 --> 00:27:40,035
যদি পালিয়ে যাই,
আমার বোনকে আবারও শত্রু বানিয়ে নিই,

386
00:27:40,118 --> 00:27:43,914
তাহলে হানিওয়া আর কফুন পৃথিবীর 
কোনো কোণাতেই সুরক্ষিত থাকবে না।

387
00:27:45,499 --> 00:27:49,628
আমরা নিজেদের ১৮ বছর সুরক্ষিত রেখেছি,
সেখানে নিজেদের রক্ষা করতে পারবো।

388
00:27:49,711 --> 00:27:52,297
- সেটা এখানে সম্ভব নয়।
- জানি, তবে আমি পারবো।

389
00:27:52,840 --> 00:27:55,843
আমি তোমায় আর ওদের 
রক্ষা করতে পারবো।

390
00:27:55,926 --> 00:27:58,720
ওহ, দারুণ। ভালোই হলো, 
তোমার দু'জনেই এখানে রয়েছো।

391
00:27:58,804 --> 00:28:02,307
এবার, চলো শোয়ার বন্দোবস্তের 
ব্যাপারে আলোচনা করা যাক।

392
00:28:02,933 --> 00:28:05,811
এখন, অবশ্যই,
গতানুগতিক পরিস্থিতিতে,

393
00:28:05,894 --> 00:28:07,980
আমি দলগত কাজেও দারুণ পারদর্শী। 

394
00:28:08,063 --> 00:28:10,315
- হার্লান।
- আমার বিছানাটাকে এত বড়ো কেন মনে হয়?

395
00:28:10,399 --> 00:28:11,692
থামো।

396
00:28:13,360 --> 00:28:14,820
দুঃখিত।

397
00:28:14,903 --> 00:28:19,616
শুধু এক সেরা রুচিকর 
পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছি।

398
00:28:21,910 --> 00:28:25,372
তুমি তো ওকে এটা আমার বাড়ি বলেছো?
এটা আমারই বাড়ি।

399
00:28:27,124 --> 00:28:28,208
কেউ গোণায় ধরে না।

400
00:28:29,001 --> 00:28:30,335
তুমি নেশায় চূড় হয়ে আছো।

401
00:28:31,420 --> 00:28:32,546
হ্যাঁ।

402
00:28:33,672 --> 00:28:35,841
আর হয়তো, একটা ভালো কারণেই।

403
00:28:36,758 --> 00:28:39,094
দেখো, বাবা-- বাব-- ভস,

404
00:28:39,178 --> 00:28:42,890
এখানে আমার স্ত্রী'র সাথে কী করছো না করছো
তাতে আমার কিচ্ছু যায় আসে না-- আমাদের স্ত্রী।

405
00:28:43,432 --> 00:28:44,892
কোনো যায় আসে না।

406
00:28:44,975 --> 00:28:50,480
কিন্তু ব্যাপারটা পাঁচ কান হলে এটা 
আমাদের জন্য খুব-একটা ভালো হবে না।

407
00:28:51,690 --> 00:28:55,027
গোপন সমাঝোতা একমাত্র
গোপন রাখলেই বজায় থাকে। 

408
00:28:55,110 --> 00:28:58,030
চুপ না হলে,
ওর মাথা কেটে ওকেই খাইয়ে দেবো।

409
00:28:58,113 --> 00:28:59,990
ও কি সবার সাথেই এভাবে কথা বলে?

410
00:29:00,073 --> 00:29:02,242
আমাদের একা ছেড়ে দাও, প্লিজ।

411
00:29:05,412 --> 00:29:06,413
যথা আজ্ঞা।

412
00:29:08,832 --> 00:29:10,584
বাবা ভস, জানো, সময় এলে,

413
00:29:10,667 --> 00:29:13,170
তুমি বুঝে যাবে যে,
আমি তোমার শত্রু নই,

414
00:29:13,962 --> 00:29:16,757
তবে তার জন্য আমি 
কম বিপজ্জনক হয়ে যাচ্ছি না।

415
00:29:19,176 --> 00:29:22,513
হয়তো আমার বাড়ি ছিনিয়ে নেয়া হয়েছে,
কিন্তু শহরটা এখনো আমারই।

416
00:29:22,596 --> 00:29:25,641
আর আমার সাথে ভদ্রভাবে কথা 
বলাই তোমার জন্য ভালো হবে।

417
00:29:40,697 --> 00:29:44,326
তোমাকে প্রয়োজন আমার। 
আগের চেয়েও অনেক বেশি।

418
00:29:52,668 --> 00:29:53,669
বাবা?

419
00:29:57,714 --> 00:29:59,299
ওরা তোমার এ কী হাল করেছে?

420
00:30:01,260 --> 00:30:02,761
ওকে আমার ফিরিয়ে আনতেই হতো।

421
00:30:15,482 --> 00:30:17,860
সত্যি বলতে আমি জানি না 
রাণীর মাথায় ঠিক কী চলছে।

422
00:30:18,360 --> 00:30:20,237
রাজপরিবারে উইচ?

423
00:30:20,320 --> 00:30:23,824
সে ভাবছে মানুষ তার পাশে থাকবে?
দাঙ্গা শুরু হয়ে যাবে--

424
00:30:23,907 --> 00:30:26,493
আস্তে কথা বলো,
নয়তো রাণী তোমার জিহ্বা ছিড়ে নেবে।

425
00:30:34,710 --> 00:30:35,711
প্রিসেজ।

426
00:30:36,670 --> 00:30:38,046
এটা কি তুমি?

427
00:30:42,676 --> 00:30:44,469
আমায় প্যারিস নামে ডাকা হয়।

428
00:30:46,013 --> 00:30:47,181
প্যারিস।

429
00:30:49,099 --> 00:30:51,310
প্রিন্সেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক বার্তা এনেছি।

430
00:31:01,528 --> 00:31:04,198
তুমিই কফুনকে পেনসায় 
নিয়ে আসা সেই সৈনিক।

431
00:31:05,282 --> 00:31:06,283
হ্যাঁ।

432
00:31:07,284 --> 00:31:09,703
ও আমায় বলেছে, 
বাকিদের আগ্রহ একটু কমই ছিল।

433
00:31:11,872 --> 00:31:13,957
আমাদের আদেশ করা হয়েছিল।
আমি তা পালন করেছি।

434
00:31:14,791 --> 00:31:17,920
আর এখন, তুমি কার আদেশ পালন করো?

435
00:31:18,754 --> 00:31:22,841
গত ২০ বছর ধরে, আমি আমার 
উইচফাইন্ডার জেনারেলের অনুগত্যে প্রতিশ্রুতিবদ্ধ।

436
00:31:24,176 --> 00:31:25,802
দমন করার মতো কোনো সহজ অভ্যাস নয়।

437
00:31:28,764 --> 00:31:31,683
আমি নিশ্চিত করবো মাঘ--
প্রিন্সেস যেন এটা পায়।

438
00:31:34,728 --> 00:31:36,855
সেদিন, বনে।

439
00:31:38,524 --> 00:31:39,900
তুমি আমায় স্পর্শ করেছিলে।

440
00:31:42,319 --> 00:31:44,780
জানি না, কেমন অনুভূত হয়...

441
00:31:44,863 --> 00:31:48,033
কোনোকিছু ঘটার আগেই 
সে সম্পর্কে জানতে পারলে।

442
00:31:51,370 --> 00:31:55,958
মূলত এর মানে আমি সর্বদাই উদ্বিগ্ন।

443
00:32:01,046 --> 00:32:02,589
ওভাবে কখনো ভেবে দেখিনি।

444
00:32:03,715 --> 00:32:05,801
উদ্বিগ্নতার কথা বলতে…

445
00:32:10,931 --> 00:32:15,060
তুমি আগেও কফুনকে রক্ষা করেছো।
এখনো সেটাই করো।

446
00:32:16,144 --> 00:32:20,232
তার কাছাকাছি থাকো,
আর যেকোনো সমস্যা থেকে তাকে দূরে রাখো।

447
00:32:22,401 --> 00:32:26,864
আমিই তাকে এই জগতে টেনে এনেছি।
আর এখন আমার কথাই শুনে না।

448
00:32:31,910 --> 00:32:33,412
তুমি যেমনটা চাইছো সেরকমই হবে।

449
00:32:34,538 --> 00:32:37,332
বেশ। বেশ। ধন্যবাদ।

450
00:32:37,416 --> 00:32:38,417
কিন্তু…

451
00:32:40,043 --> 00:32:42,796
একমাত্র এই কারণে যে,
এটা তুমি করতে বলছো।

452
00:32:49,636 --> 00:32:51,388
তোমার নাম টড, তাই না?

453
00:32:51,471 --> 00:32:52,764
হ্যাঁ।

454
00:32:52,848 --> 00:32:54,641
এ এক অর্থহীন নাম।

455
00:32:55,601 --> 00:32:58,228
আমার মাতা-পিতার কল্পনাশক্তির ব্যর্থতা।

456
00:33:02,649 --> 00:33:03,650
দাঁড়াও এখানে।

457
00:33:46,360 --> 00:33:47,778
প্রিন্সেস মাঘরা।

458
00:33:51,990 --> 00:33:53,909
আমি মৃত মানুষের কন্ঠস্বর শুনছি।

459
00:33:58,664 --> 00:34:00,374
আরো কাছ থেকে শুনুন।

460
00:34:03,752 --> 00:34:05,045
এটা কি সত্যিই তুমি?

461
00:34:08,924 --> 00:34:10,050
তামাকটি।

462
00:34:11,217 --> 00:34:14,972
ফরমাশে অভিনন্দন শুনতে পেলাম।
বিবাহ অনুষ্ঠান হয়েছিল?

463
00:34:16,931 --> 00:34:20,601
হ্যাঁ। যখন তুমি মৃত ছিলে।
আমি কিছু জিনিস ঠিক করার চেষ্টা করছিলাম।

464
00:34:20,686 --> 00:34:22,145
একজন লর্ডের সাথে বিবাহ করে?

465
00:34:22,228 --> 00:34:27,525
পেনসার সৈন্যরা প্রথমে হার্লানের 
প্রতি অনুগত, দ্বিতীয়ত রাণীর প্রতি।

466
00:34:29,277 --> 00:34:30,279
বেশ।

467
00:34:31,446 --> 00:34:34,783
আপনার বোনকে সিংহাসনচ্যুত করতে
আমাদের সব ধরনের শক্তিরই প্রয়োজন।

468
00:34:34,867 --> 00:34:37,786
আমরা সবাই একটা সমাঝোতায় রয়েছি।
হার্লান আমাদের মূল্যবান হাতিয়ার।

469
00:34:37,870 --> 00:34:40,080
- আমরা কবে পদক্ষেপ নেবো?
- আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করছি।

470
00:34:40,163 --> 00:34:41,998
রাণীর সেবায় নিযুক্ত থাকাকালীন
নিজেকে হত্যা করার পরও...

471
00:34:42,081 --> 00:34:43,958
আমার জীবিত থাকাটা 
বেশ জটিল পরিস্থিতির ব্যাখ্যা করে।

472
00:34:44,042 --> 00:34:46,043
- কতটা সময়?
- প্রয়োজনের চেয়ে যথেষ্ট।

473
00:34:46,128 --> 00:34:50,507
যেটুকু শুনলাম, আপনার বোন কয়েকদিনের 
মধ্যেই পায়াকে যুদ্ধে অবতীর্ণ করছে।

474
00:34:51,007 --> 00:34:52,301
সম্ভবত না।

475
00:34:52,384 --> 00:34:55,762
আমি তাকে ট্রিভানটিসদের সাথে 
কূটনীতিক আলোচনায় রাজি করিয়েছি।

476
00:34:55,846 --> 00:34:57,598
ট্রিভানটিয়ানরা সরাসরি যুদ্ধ ঘোষণা না করে,

477
00:34:57,681 --> 00:34:59,516
শান্তির আলোচনায় বসছে কেন?

478
00:34:59,600 --> 00:35:00,726
সময়ক্ষেপণের জন্য।

479
00:35:00,809 --> 00:35:03,270
যেন পশ্চিম থেকে তাদের
সৈন্যবাহিনী ফিরতে পারে।

480
00:35:03,353 --> 00:35:07,691
তুমি বলেছিলে তারা বিপুল 
পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিমে রয়েছে।

481
00:35:07,774 --> 00:35:10,319
নিশ্চই তারা এই মূহুর্তে পূর্বে ঝামেলা চাবে না।

482
00:35:11,320 --> 00:35:15,908
যদিওবা তাদের দূরদৃষ্ট উদ্দেশ্য রয়েছে, তারপরও তাদের 
সাথে শান্তি আলোচনার বেশ ভালো একটা সুযোগ রয়েছে।

483
00:35:15,991 --> 00:35:20,162
আপনার বোন সিংহাসনে 
থাকাকালীন, শান্তির আশা বাদ দিন।

484
00:35:22,414 --> 00:35:28,462
যাই হোক, রাণীকে খুন বা 
পদচ্যুত করাটা খুব-একটা সহজ হবে না।

485
00:35:29,421 --> 00:35:33,800
রাণীকে রক্ষায় অনেক 
আইন ও সূত্রের বেড়াজাল রয়েছে।

486
00:35:33,884 --> 00:35:36,220
- আর তুমি সব আইন সম্পর্কে জানো?
- না। সব নয়।

487
00:35:36,303 --> 00:35:37,346
আমি জানি।

488
00:35:38,430 --> 00:35:41,725
তো তুমি তোমার উইচফাইন্ডারদের একত্রিত করো,
আর আমায় আইনের মারপ্যাচ সামলাতে দাও।

489
00:35:41,808 --> 00:35:43,060
আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে?

490
00:35:44,520 --> 00:35:45,521
একের অধিক।

491
00:35:48,815 --> 00:35:50,859
আমরা দু'জন বেশ ভিন্নভাবে বড়ো হয়েছি।

492
00:35:50,943 --> 00:35:54,655
তোর ট্রিভানটিস দেখা উচিত ছিল।
সেটা দেখার পর পেনসাকে বেশ ছোটো-ছোটো লাগছে।

493
00:35:54,738 --> 00:35:56,657
ওটা এক অসাধারণ জায়গা।

494
00:35:58,534 --> 00:36:02,037
ওই দাসগুলো আর ওরা তোকে 
যেভাবে অপহরণ করেছিল সেসব বাদে।

495
00:36:03,497 --> 00:36:05,207
সকল ট্রিভানটিয়ান খারাপ নয়।

496
00:36:10,546 --> 00:36:14,299
সেখানে একজনের সাথে আমার দেখা হয়েছিল।
আমাদের মতো একজন।

497
00:36:16,927 --> 00:36:19,221
- সত্যি?
- হ্যাঁ।

498
00:36:20,889 --> 00:36:24,434
আর জারলামারেলের সাথেও তার কোনো সম্পর্ক নেই।
তার বাবা-মা দু'জনেই অন্ধ।

499
00:36:26,353 --> 00:36:28,438
তো শুধু জারলামারেলের বংশই নয়।

500
00:36:30,357 --> 00:36:31,817
দৃষ্টিশক্তি সত্যিই ফিরছে।

501
00:36:32,526 --> 00:36:34,027
তোকে এ ব্যাপারে খুশি মনে হচ্ছে না।

502
00:36:34,111 --> 00:36:35,988
দেখ, সেটা এ বিশ্বের কী হালত করেছে।

503
00:36:36,780 --> 00:36:37,948
আমাদের কী হালত করেছে।

504
00:36:38,031 --> 00:36:40,117
দৃষ্টিশক্তি বিশ্বকে ধ্বংস করেনি।

505
00:36:41,577 --> 00:36:42,870
মানুষই করেছে।

506
00:36:44,746 --> 00:36:46,540
তারা দৃষ্টিশক্তি সহ বা ছাড়াও সেটা করতে পারে।

507
00:36:47,165 --> 00:36:49,376
দেখ রাণী কীভাবে ট্রিভানটিসের সাথে যুদ্ধে যাচ্ছে।

508
00:36:49,459 --> 00:36:53,297
সে তার প্রজাদের রক্ষা করছে।
রাণীর কি এটাই করা উচিত নয়?

509
00:36:53,380 --> 00:36:56,091
যে আমাদের সারাটা জীবনভর তাড়িয়ে বেড়িয়েছে
তুই তাকে রক্ষার চেষ্টা করছিস কেন?

510
00:36:56,175 --> 00:36:58,010
সে আমাদের পরিচয় জানতো না।

511
00:36:59,178 --> 00:37:01,638
মা মুখটা খুললেই,
হয়তো আমাদের আর লুকিয়ে বেড়াতে হতো না।

512
00:37:01,722 --> 00:37:03,056
মা আমাদের রক্ষা করছিল।

513
00:37:05,434 --> 00:37:06,435
হয়তো।

514
00:37:08,437 --> 00:37:10,105
হয়তো সে নিজেকে রক্ষা করছিল।

515
00:37:11,106 --> 00:37:13,358
আমি যেকোনো পরিস্থিতিতেই,
রাণী নয়, মায়ের উপরই ভরসা রাখবো।

516
00:37:14,318 --> 00:37:15,903
জারলামারেলের ব্যাপারে কী বলবি?

517
00:37:16,403 --> 00:37:20,157
তুই তাকেও বিশ্বাস করেছিলি।
আর বুটস, তার হয়েও সাক্ষ্য দিয়েছিলি।

518
00:37:22,075 --> 00:37:24,953
মাথার উপর ছুরি ধরে থাকা সত্ত্বেও 
তুই আমায় এভাবে বিদ্রুপ করবি?

519
00:37:26,580 --> 00:37:27,789
দুঃখিত।

520
00:37:32,878 --> 00:37:33,921
আমিও।

521
00:37:36,798 --> 00:37:37,925
সবকিছুর জন্যেই।

522
00:37:43,847 --> 00:37:46,767
ঠিক আছে। তুই কি এ ব্যাপারে নিশ্চিত?

523
00:37:47,768 --> 00:37:48,810
কর।

524
00:38:04,409 --> 00:38:06,954
- প্যারিস?
- হ্যাঁ। এখানে। আসো।

525
00:38:08,497 --> 00:38:09,498
বসো।

526
00:38:11,291 --> 00:38:12,668
আমার সাথে বসো।

527
00:38:15,754 --> 00:38:19,424
তো, দুনিয়ার রদবদল। 

528
00:38:20,425 --> 00:38:21,677
হ্যাঁ।

529
00:38:27,516 --> 00:38:28,767
আমি দুঃখিত।

530
00:38:31,895 --> 00:38:34,606
তোমায় এসব সম্পর্কে বলিনি বলে দুঃখিত।

531
00:38:36,316 --> 00:38:37,943
আমার পরিচয় সম্পর্কে।

532
00:38:39,319 --> 00:38:43,907
মাঘরা, আমি তোমার আসল পরিচয়টা জানি।

533
00:38:47,619 --> 00:38:52,291
আর সেসব সম্পর্কে,
তুমি আমায় বলোনি বলেই খুশি হয়েছি।

534
00:38:53,208 --> 00:38:55,752
আমি বাবার কাছ থেকে 
কিছু লুকিয়ে রাখতে পারতাম না।

535
00:38:56,628 --> 00:38:58,255
ও বেশ রেগে আছে।

536
00:38:59,506 --> 00:39:01,425
এছাড়া আর কী করবে?

537
00:39:02,426 --> 00:39:06,180
নিজের স্ত্রী'র বিয়ে অন্যজনের সাথে হলে?

538
00:39:07,306 --> 00:39:08,849
আমি সেটা বুঝিয়ে বলেছি।

539
00:39:10,559 --> 00:39:15,480
তুমি যে কেন'-এর মেয়ে, সেটা গোপন রাখার...

540
00:39:15,564 --> 00:39:18,025
কারণটাও কি তাকে বুঝিয়ে বলেছো?

541
00:39:20,194 --> 00:39:22,029
সে আমার কথা শুনতে চাচ্ছে না।

542
00:39:23,572 --> 00:39:28,035
আমি এসব থেকে পালাতে পারবো না।
আমায় থাকতে হবে।

543
00:39:29,161 --> 00:39:30,913
হানিওয়া এবং কফুনের জন্য।

544
00:39:32,664 --> 00:39:35,167
তুমি হানিওয়া আর কফুনের জন্য থাকবে?

545
00:39:35,667 --> 00:39:37,002
এছাড়া আর কার জন্য?

546
00:39:40,923 --> 00:39:42,799
রাজমুকুট তোমার জন্মগত অধিকার।

547
00:39:45,719 --> 00:39:47,971
কিন্তু সেটা পরতে পারাটা সহজ হবে না।

548
00:39:57,064 --> 00:39:58,065
জানো…

549
00:40:01,735 --> 00:40:04,238
তুমিই এই পুরো সফরের সূচনা করেছিলে।

550
00:40:06,782 --> 00:40:10,661
হানিওয়া এবং কফুনকে তুমিই পড়তে শিখিয়েছিলে।

551
00:40:12,496 --> 00:40:16,166
মহান জারলামারেলের গল্প শুনিয়েছিলে।

552
00:40:18,919 --> 00:40:20,087
তাদের বাবার। 

553
00:40:23,757 --> 00:40:25,843
আমার পাহাড় ছেড়ে আসা উচিত হয়নি।

554
00:40:31,765 --> 00:40:33,851
সেটা শুধুমাত্র সময়ের ব্যাপার ছিল।

555
00:40:35,352 --> 00:40:38,188
পাহাড় তোমায় আঁটকে রাখতে পারতো না।

556
00:40:45,571 --> 00:40:46,989
আমি তোমায় মিস করেছি।

557
00:41:19,479 --> 00:41:20,606
কফুন। 

558
00:41:21,398 --> 00:41:22,649
এখানে কী করছো?

559
00:41:24,568 --> 00:41:25,903
পৃথিবীর কথা শুনছি।

560
00:41:27,446 --> 00:41:28,739
কী শুনতে পাচ্ছো?

561
00:41:30,949 --> 00:41:32,784
সবকিছুই। আয়।

562
00:41:36,246 --> 00:41:38,081
চোখগুলো বন্ধ কর।

563
00:41:40,667 --> 00:41:42,377
তোর মনকে শব্দ দ্বারা পূর্ণ হতে দে।

564
00:41:47,341 --> 00:41:50,260
এখন, কী শুনতে পাচ্ছিস?

565
00:41:53,639 --> 00:41:55,015
কিছুই না।

566
00:41:55,516 --> 00:41:57,267
নিরবতা মানেই কিছু না নয়।

567
00:41:57,893 --> 00:41:59,895
শব্দের অনুপস্থিতিও কথা বলে।

568
00:42:06,026 --> 00:42:07,027
বাবা। 

569
00:42:08,487 --> 00:42:10,948
জানি। তার আসার শব্দ পেয়েছিলাম।

570
00:42:11,949 --> 00:42:13,325
শান্ত হ।

571
00:42:15,035 --> 00:42:17,287
ও ধীরে শ্বাস নিচ্ছে। মানে শিকারে আসেনি।

572
00:42:20,707 --> 00:42:24,628
এই যে। ও তার দলের অন্যদের সাথে একত্রিত হতে গেল।

573
00:42:31,718 --> 00:42:33,095
তুমি কি মা'র উপর রেগে আছো?

574
00:42:39,434 --> 00:42:42,020
তোর মা যা কিছু করছে,
তা তোর আর তোর বোনের জন্য করছে।

575
00:42:45,274 --> 00:42:46,692
আর তোমার জন্য?

576
00:42:53,782 --> 00:42:56,368
আমি নিশ্চিত, তুমি ফিরলে
হার্লানকে ছাদ থেকে নীচে ছুড়ে মারবে।

577
00:42:58,662 --> 00:42:59,913
ব্যাপারটা ভেবে দেখবো।

578
00:43:04,710 --> 00:43:06,295
তুমি হার্লানকে জিততে দিতে পারো না।

579
00:43:09,339 --> 00:43:10,674
হার্লান কোনো ব্যাপারই নয়।

580
00:43:12,134 --> 00:43:13,760
এই জায়গাটাও কোনো ব্যাপার নয়।

581
00:43:15,012 --> 00:43:16,388
আমরা সবাই আবারো একসাথে।

582
00:43:19,057 --> 00:43:21,518
আমায় শুধু এই জায়গা থেকে 
বেরোনোর পথ খুঁজতে হবে।

583
00:43:22,603 --> 00:43:24,021
সেখানে, যেখানে আমরা মানানসই। 

584
00:43:26,940 --> 00:43:29,401
আমি এখন আমাদের জন্য মানানসই 
আর কোনো জায়গার কথা ভাবতে পারছি না।

585
00:43:46,293 --> 00:43:47,586
দাঁড়াও, শুনতে পেলাম।

586
00:43:49,588 --> 00:43:50,589
বল আমায়।

587
00:44:03,101 --> 00:44:04,102
হ্যাঁ?

588
00:44:04,186 --> 00:44:06,813
লর্ড হার্লান, আপনার ভাইয়ের ঘোড়া 
ফলের বাগানে ছুটাছুটি করতে পাওয়া গেছে।

589
00:44:06,897 --> 00:44:08,649
জিন পরা অবস্থায়, সওয়ারী বিহীন।

590
00:44:09,983 --> 00:44:11,777
আহ, এটা তো আর প্রথমবার নয়।

591
00:44:12,611 --> 00:44:16,406
কেরিগানের অভ্যাস রয়েছে, তাড়ায় থাকলে
হাতের কাছের ঘোড়াই সঙ্গে করে নেয়ার।

592
00:44:17,741 --> 00:44:20,953
আচ্ছা, সেটাকে আমার আস্তাবলে রাখো।
সে বাড়ি ফিরলে নিয়ে নেবে।

593
00:44:21,453 --> 00:44:26,500
স্যার, এই ছোটো ঝুলিটা আপনার 
উদ্দেশ্যে একটা বার্তাসহ জিনে ঝুলছিল।

594
00:44:51,608 --> 00:44:52,860
ওহ, না।

595
00:44:55,320 --> 00:44:56,321
না।

596
00:45:33,901 --> 00:45:34,943
কী হয়েছে?

597
00:45:46,121 --> 00:45:48,248
এসব কী? কী হয়েছে?

598
00:45:50,250 --> 00:45:51,502
কেরি।

599
00:45:53,003 --> 00:45:54,254
কেরিগান।

600
00:45:56,006 --> 00:45:57,299
আমি অত্যন্ত দুঃখিত।

601
00:46:14,983 --> 00:46:15,984
কফুন?

602
00:46:18,195 --> 00:46:19,446
তুমি কীভাবে মানিয়ে নিচ্ছো?

603
00:46:20,656 --> 00:46:21,907
বেশ ভালোভাবেই, ধন্যবাদ।

604
00:46:29,998 --> 00:46:31,208
নিবে কিছুটা?

605
00:46:34,378 --> 00:46:35,379
অবশ্যই।

606
00:46:53,313 --> 00:46:56,984
তোমার মা। এই বাড়ি।

607
00:46:58,235 --> 00:47:00,028
মানিয়ে নেয়ার জন্য অনেককিছু।

608
00:47:03,323 --> 00:47:04,324
হ্যাঁ।

609
00:47:20,632 --> 00:47:22,050
কী আপনাকে যন্ত্রণা দিচ্ছে?

610
00:47:24,511 --> 00:47:26,388
এক মূহুর্তের জন্য ভুলেই
গিয়েছিলাম যে তুমি দেখতে পাও।

611
00:47:29,141 --> 00:47:32,561
অনুমান করছি, 
তুমি আমার কষ্টটাও দেখতে পাচ্ছো?

612
00:47:34,062 --> 00:47:35,063
হ্যাঁ।

613
00:47:36,857 --> 00:47:38,567
সেটা কী এক উপহার!

614
00:47:43,322 --> 00:47:45,532
পাশাপাশি এও যে তোমাকে বিশ্বাস 
করা ছাড়া আমার আর কোনো উপায় নেই।

615
00:47:47,826 --> 00:47:49,453
কারণ এটা একটা সিক্রেট। 

616
00:47:50,537 --> 00:47:51,538
কফুন।

617
00:47:53,332 --> 00:47:54,750
এটা যেন আমাদের মধ্যেই থাকে।

618
00:47:55,667 --> 00:47:57,878
অবশ্যই, থাকবে।

619
00:48:09,806 --> 00:48:11,350
আমি বাচ্চাটা খুইয়েছি।

620
00:48:18,565 --> 00:48:20,150
তাকে আমার থেকে ছিনিয়ে নেয়া হয়েছে।

621
00:48:22,528 --> 00:48:23,862
আমি অত্যন্ত দুঃখিত।

622
00:48:32,913 --> 00:48:34,414
যখন তারা জানতে পারবে--

623
00:48:34,498 --> 00:48:38,293
আমাদের গ্রামে, এমনটা হরহামেশাই হয়।
লোকেরা বুঝতে পারবে।

624
00:48:40,087 --> 00:48:41,588
এটা তোমাদের গ্রাম নয়।

625
00:48:42,840 --> 00:48:44,800
আর আমি কোনো আলকেনী মা'ও নই।

626
00:48:44,883 --> 00:48:47,845
আমি পুরো শহরের সামনে দাঁড়িয়ে
সন্তান পেটে আসার জানান দিয়েছি।

627
00:48:47,928 --> 00:48:50,472
এক দৃষ্টিশক্তি সম্পন্ন সন্তানের,
যে এখন আর আসবে না।

628
00:48:52,850 --> 00:48:56,270
তারা ভাববে আমি-- আমি আর বাছাইকৃত নই।

629
00:48:57,604 --> 00:48:59,439
আমি আর ঈশ্বরের রাণী হিসেবে নির্বাচিত নই।

630
00:49:00,732 --> 00:49:01,900
তো তাদেরকে সত্যটা বলুন।

631
00:49:03,986 --> 00:49:08,115
তারা আপনার কষ্টটা 
বুঝতে পারবে, ঠিক আমার মতোই।

632
00:49:08,198 --> 00:49:09,658
আমি দুঃখিত।

633
00:49:09,741 --> 00:49:10,826
ধন্যবাদ। 

634
00:49:13,662 --> 00:49:14,997
ধন্যবাদ, কফুন।

635
00:49:19,376 --> 00:49:23,839
স্বীকার করছি। আমি এখানে একারণে এসেছি 
যে আমার হৃদয়টা কারো কাছে উন্মুক্ত করতে হতো।

636
00:49:26,300 --> 00:49:29,428
আর আমার মন বলছে, 
তোমাকে বিশ্বাস করতে পারি।

637
00:49:30,762 --> 00:49:32,347
যে মুহুর্তে আমাদের দু'জনের দেখা হয়েছিল
তখন থেকেই এমনটা অনুভব হচ্ছে।

638
00:49:33,432 --> 00:49:35,517
তুমিও কি তেমনটা অনুভব করো?

639
00:49:41,148 --> 00:49:42,149
জানি না।

640
00:49:45,444 --> 00:49:48,197
কারণ আমার উইচফাইন্ডারেরা 
তোমার লোকেদের হত্যা করেছে?

641
00:49:48,280 --> 00:49:49,281
হ্যাঁ।

642
00:49:53,702 --> 00:49:56,205
আশাকরি, আমি তোমায়
ব্যাপারটা বুঝতে সাহায্য করতে পারবো,

643
00:49:56,288 --> 00:50:00,918
যদি আমি জানতাম যে তারা
মাঘরা ও তার সন্তান,

644
00:50:01,543 --> 00:50:02,544
আমি--

645
00:50:03,962 --> 00:50:06,465
- আমি চাই না তুমি আমায় ঘৃণা করো, কফুন।
- আমি আপনাকে চিনি না।

646
00:50:06,548 --> 00:50:09,301
কিন্তু আমি তোমাকে চেনাতে চাই।

647
00:50:10,594 --> 00:50:12,596
রাণীর জীবনটা বড্ড একাকী। 

648
00:50:16,016 --> 00:50:19,895
আমি এতকাল যাবৎ একা ছিলাম যে,
মানুষের সাথে মেশার ক্ষমতাই হারিয়ে ফেলেছি।

649
00:50:21,522 --> 00:50:23,690
কিন্তু তোমার সাথে ইতোমধ্যেই 
মিশে গেছি বলে মনে হচ্ছে।

650
00:50:24,274 --> 00:50:28,362
তোমার কিছু একটা আমার মনটা জুরিয়ে দেয়।

651
00:50:29,154 --> 00:50:30,906
আমায় আশায় পরিপূর্ণ করে।

652
00:50:33,325 --> 00:50:34,326
কীসের আশা?

653
00:50:35,118 --> 00:50:36,620
পায়ার ভবিষ্যতের।

654
00:50:37,454 --> 00:50:39,122
আমি চিরকাল বাঁচবোনা।

655
00:50:39,206 --> 00:50:44,545
এই পবিত্র রাজ্যটাকে হয়তো
একদিন তোমার সন্তানদের কাঁধে চাপাতে হবে।

656
00:50:45,170 --> 00:50:48,131
যে-কোনো মরনশীল পুরুষ বা 
নারীর জন্য এটা বড্ড বেশি ভারী।

657
00:50:48,674 --> 00:50:53,762
সবসময়ই আমার পাশে, বা ভেতরে 
কেউ না কেউ ছিল বলেই,

658
00:50:53,846 --> 00:50:58,767
আমি এতদিন যাবৎ 
সিংহাসনটা সামলে রাখতে পেরেছি…

659
00:51:01,353 --> 00:51:03,605
যারা আমায় প্রত্যেকটা 
পদক্ষেপের দিকনির্দেশনা দিতো।

660
00:51:04,439 --> 00:51:07,234
- আপনি ঈশ্বরের কথা বলছেন?
- হ্যাঁ, কফুন।

661
00:51:07,901 --> 00:51:09,736
যাদেরকে ছাড়া, আমি নিছক ধূলিকণা।

662
00:51:11,780 --> 00:51:14,449
আমি তোমায় দেখাচ্ছি...

663
00:51:14,533 --> 00:51:17,035
- কীভাবে ঈশ্বরের পরামর্শ পাওয়া যায়…
- সিবেথ।

664
00:51:17,119 --> 00:51:19,246
যেন প্রয়োজনের সময় 
তুমি তার কন্ঠস্বর শুনতে পাও,

665
00:51:19,329 --> 00:51:21,081
আর সে তোমারটা।

666
00:51:23,625 --> 00:51:27,838
শোনো। 
তাকে শুনতে হলে, প্রথমে অনুভব করতে হবে।

667
00:51:34,845 --> 00:51:38,015
অগ্নি ঈশ্বর যেভাবে ধরণীকে উষ্ণ করে তোলে,
তোমাকেও সেভাবে উষ্ণ করতে দাও।

668
00:51:38,098 --> 00:51:39,600
ওহ, ইয়েস। তাকে অনুভব করো।

669
00:51:43,896 --> 00:51:44,897
হ্যাঁ।

670
00:51:46,356 --> 00:51:47,816
আমায় অনুভব করো, কফুন।

671
00:51:49,735 --> 00:51:53,822
আমার ভিতরে নিজেকে হারিয়ে ফেলো,
সেখানেই তুমি ঈশ্বরকে পাবে।

672
00:51:54,907 --> 00:51:57,326
হ্যাঁ, অনুভব করো।

673
00:51:58,285 --> 00:51:59,494
আমায় অনুভব করো।

674
00:52:10,000 --> 00:53:18,000
<font color="#f938ff">সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।
